এক্সপ্লোর

Panchayat Poll Adhir Chowdhury : পাখা, পানীয় জলটুকুও নেই ... প্রবল গরমেই রাতভর পথে অবস্থানে অধীর চৌধুরী

এই প্রবল গরমে প্রশাসনের তরফে পাখা, এমনকি পানীয় জলটুকুরও ব্য়বস্থা করা হয়নি বলে অধীর চৌধুরীর অভিযোগ।

অধীর চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ( Murshidabad ) বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী (Adhir Chowdhury ) । কমিশনের 'ঘুম' ভাঙাতে নিজে না ঘুমিয়ে রাতভর অবস্থান করলেন অধীর চৌধুরী। পুলিশের সামনেই নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ বিডিও অফিসে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। বড়ঞা বিডিও অফিসের সামনে ২৪ ঘণ্টা ধরনায় বসে রইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। খোলা আকাশের নীচে রাতভর অবস্থান চালিয়ে গেলেন অধীর চৌধুরী। 

কী বললেন অধীর

এদিন অধীর জানান, 'আমাদের ৪-৫ জন মাত্র নেতা নেত্রী ছিলেন। তাঁদেরকে বীভৎসভাবে, শারীরিকভাবে নির্যাতন করা হল, মারা হল, রক্তাক্ত করা হল। সেই সঙ্গে সঙ্গে যত প্রতীক চিহ্ন ছিল সব ছিনিয়ে নিয়ে চলে গেল। আমরা তো কিছু চাইছি না। কংগ্রেস দল করি সবাই জানে। আমার প্রতীক কী, হাত চিহ্ন। আমি শুধু হাত চিহ্নটা চেয়েছি মাত্র।'

'পানীয় জলটুকুরও ব্য়বস্থা করা হয়নি'

দলীয় প্রতীক ছিনিয়ে নিয়ে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে, আহত নেতা, কর্মীদের সঙ্গে নিয়েই মাটিতে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তিনি। এই প্রবল গরমে প্রশাসনের তরফে পাখা, এমনকি পানীয় জলটুকুরও ব্য়বস্থা করা হয়নি বলে অধীর চৌধুরীর অভিযোগ। মঙ্গলবার বড়ঞা বিডিও অফিসে প্রতীক জমা দিতে যায় কংগ্রেসের মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই চলে মারধর।        

কংগ্রেস নেতাদের কাছ থেকে প্রতীক জমা দেওয়ার ফর্মও কেড়ে নেওয়া হয়। গন্ডগোলের মধ্যে শেষমেশ প্রতীক জমাই দিতে পারেনি কংগ্রেস।                            

প্রেক্ষাপট
মনোনয়নের শুরুর দিনে খুন হতে হয়েছে কংগ্রেস কর্মীকে। এরপর, বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে কংগ্রেস প্রার্থীদের। এমনকি, দিকে দিকে মনোনয়ন প্রত্যাহারে কংগ্রেস কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। আর এবার, ছিনিয়ে নেওয়া হল দলের প্রতীকই।  পরিস্থিতি এমন হল, বহরমপুর থেকে বড়ঞায় ছুটে গিয়ে বিডিও অফিসের সামনে রাতভর ধরনায় বসে থাকতে হল খোদ প্রদেশ কংগ্রেস সভাপতিকে।       

আরও পড়ুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget