এক্সপ্লোর

PM Modi: "প্রাণপ্রতিষ্ঠায় না এসে ভগবান রামকে অপমান করেছেন ইন্ডি জোটের নেতারা" পিলভিটের সভা থেকে বিরোধীদের তোপ মোদির

PM Modi: বিজেপি বিরোধী জোটের মূল উদ্য়োক্তা কংগ্রেসকে তীব্র আক্রমণ করে দাবি করেন যে কংগ্রেস তোষণের রাজনীতির এত গভীরে চলে গেছে যে তারা আর কোনওদিন সেখান থেকে ফিরতে পারবে না।

পিলভিট: মন্দির সম্পূর্ণ না করেই ভগবান রামের (Lord Ram) প্রাণ প্রতিষ্ঠার জন্য বিজেপি বিরোধী শিবির থেকে তখনই দাবি করা হয়েছিল লোকসভা ভোটের (Lokshaba Election 2024) আগে এই বিষয়টিকে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির। হিন্দু আবেগকে প্রভাবিত করার জন্য রাম মন্দির তৈরি কৃতিত্ব কোনও ভাবে ২০২৪ সালের ভোট প্রচারে কোনওভাবেই ছাড়বে না বিজেপি (BJP)। আর এই আশঙ্কা থেকেই নাকি বিরোধী ইন্ডি জোটের কোনও নেতা-নেত্রীই আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও হাজির হননি গত ২২ জানুয়ারি রামমন্দিরের দ্বারোধঘাটন বা রাম লালার প্রতিষ্ঠার অনুষ্ঠানে (Pran Pratishtha ceremony)।

মঙ্গলবার উত্তরপ্রদেশের পিলভিটে দাঁড়িয়ে এই বিষয়টি নিয়েই বিরোধীদের কটাক্ষ করেন নরেন্দ্র মোদি (PM Modi)। বিজেপি বিরোধী জোটের মূল উদ্য়োক্তা কংগ্রেসকে তীব্র আক্রমণ করে দাবি করেন যে কংগ্রেস তোষণের রাজনীতির এত গভীরে চলে গেছে যে তারা আর কোনওদিন সেখান থেকে ফিরতে পারবে না।

কংগ্রেসের প্রকাশ করা নির্বাচনী ইস্তেহার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইস্তেহারটি কংগ্রেসের নয় বরং মুসলিগ লিগের বলে মনে হচ্ছে বলেও পিলভিটের জনসভা থেকে কটাক্ষ করেন। 

ইতিমধ্যে নরেন্দ্র মোদি যে তাদের নির্বাচনী ইস্তেহারে মুসলিম লিগের আদর্শের প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেছেন, তার তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। 

অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "অযোধ্যায় বিশাল রাম মন্দির তৈরির জন্য মানুষ অনুদান দিয়েছেন। জানুয়ারি মাসের ২২ তারিখ রাম লালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠাও হয়েছে। কিন্তু, ইন্ডি জোটের দলগুলো সবসময় রাম মন্দির তৈরির বিষয়ে ঘৃণা ছড়িয়ে এসেছে। আপনারা যা করতে চেয়েছিলেন তা আদালতে করেছেন। কিন্তু, যখন উদ্যোক্তারা আপনাদের সম্মানের সঙ্গে সাদরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তখন আপনারা তা প্রত্যাখান করে ভগবান রামকে অপমান করেছেন। এমনকী ওদের দল থেকে যাঁরা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁদের ৬ বছরের জন্য দল থেকে বরখাস্ত করেছেন। কংগ্রেস তোষণের রাজনীতির এতটাই গভীরে চলে গেছে যে তারা সেখান থেকে কোনও দিনই ফিরে আসতে পারবে না। কংগ্রেসের ইস্তেহার দেখে মনে হচ্ছে ওটা তাদের নয় বরং মুসলিম লিগের। মানুষের কাছে এই পাপ যারা করেছে তাদের কথা মনে রাখার অনুরোধ করব। কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই তোষণের রাজনীতি করার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইনেরও বিরোধিতা করেছে। ভারত যদি প্রতিবেশী দেশগুলি থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব না দেয়, তাহলে কে দেবে?" 

আরও পড়ুন: Election Commissioner Security: হামলার আশঙ্কা, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget