এক্সপ্লোর

Kalyani News: বারুদের স্তূপে বসে কল্যাণী? বিস্ফোরক দাবি স্থানীয়দের, 'কোথায় ছিল পুলিশের নজরদারি?' উঠছে প্রশ্ন

গতকাল দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় জনবহুল এলাকায় বিস্ফোরণ হয়। কারখানার চাল উড়ে যায়।

সমীরণ পাল, কল্যাণী: নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে চার মহিলার। বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। স্থানীয় বাসিন্দাদের কেউ বলছেন, ঘরে ঘরে বাজি তৈরি হয়। কেউ বলছেন, যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে চকোলেট বোমা তৈরি হত। তাহলে কি কল্যাণীর রথতলা আদতে বারুদের স্তূপে বসে আছে? বাজি কারখানায় বিস্ফোরণের পর এই প্রশ্নটাই এখন জোরালো হয়ে উঠেছে।

গতকাল দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় জনবহুল এলাকায় বিস্ফোরণ হয়। কারখানার চাল উড়ে যায়। চার-চারটি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার দাবি, বাজি বিক্রির অনুমতি ছিল। যদিও দমকল স্পষ্ট জানিয়েছে, পুরোটাই ছিল বেআইনি। বিস্ফোরণস্থল থেকে রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। প্রশ্ন উঠছে, এরকম জনবহুল জায়গায় বেআইনি বাজির কারখানা এতদিন চলছিল কীভাবে? কোথায় ছিল পুলিশের নজরদারি? 

আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার

উল্লেখ্য, কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা থেকে, রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। আর এখানেই রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার।  তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার চেয়ারম্যান বলছেন, শুধু বাজি বিক্রির অনুমতি ছিল। অথচ মৃতের পরিবারই স্পষ্ট জানাচ্ছে, শব্দবাজি বানানো হত। 

এদিকে, ২০২৩ সালে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর, বেআইনি বাজির রমরমা রুখতে ক্লাস্টার তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় বাজি ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যসচিব। সেখানে ঠিক হয়েছিল, জেলায় জেলায় সবুজ বাজি তৈরির ক্লাস্টার তৈরি হবে। সেই নির্দিষ্ট ক্লাস্টারে এসে বাজি তৈরি করবেন শ্রমিকরা। যাতে নজরদারি চালানো যায়, তার জন্য জন্য নির্দিষ্ট গোডাউন থাকবে। 

ব্যবসায়ীদের একাংশ এও দাবি করেন, বাজি তৈরির ক্ষেত্রে কী কী সুরক্ষা নিতে হবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল বৈঠকে। বলা হয়- বাজি তৈরির কারখানা জনবসতি থেকে ৪৫ মিটার দূরে হতে হবে। সেখানে কোনও বিদ্যুৎ সংযোগ থাকবে না। বাজি তৈরির কাজ হবে দিনের বেলায়। কিন্তু সেইসব নিয়ম কি শুধু বৈঠকের মিনিটসেই সীমাবদ্ধ থেকে গেছে? দু বছর হতে চলল, কিন্তু এখনও বাজির ক্লাস্টার নিয়ে সেইসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। কল্যাণীর ঘটনার পর এ নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। 

  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget