এক্সপ্লোর

PM Modi on Mamata Banerjee Win : দিদিকে শুভেচ্ছা মোদির, রাজ্য সরকারের পাশে থাকার অঙ্গীকার

মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।

নয়াদিল্লি : 'পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা। মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।' এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট করেন নরেন্দ্র মোদি।

তিনি আরও একটি ট্যুইট করে লেখেন, 'কার্যত নগণ্য উপস্থিতির একটি দলকে যেভাবে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি জানাত দিতে সাহায্য করার জন্য বাংলার সমস্ত ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাইব। বিজেপি মানুষের হয়ে কাজ করা জারি রাখবে। দলের সমস্ত কার্যকর্তা যেভাবে লড়াই করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাতে চাইব।'

এদিকে, দুশোর বেশি আসন পেয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের মসনদে বসার পরই দেশের একাধিক নেতা তাঁকে ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানান।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লিখেছেন, অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত কঠিন লড়াই ছিল। পশ্চিমবঙ্গবাসীকেও আমার শুভেচ্ছা রইল।

মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। তিনি লিখেছেন, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক। একইসঙ্গে মহামারীর মোকাবিলাও করুন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মেহবুবা মুফতির। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির লেখেন, বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ।

বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা। দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ। এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের।

শুভেচ্ছা জানান বিজেপি নেতা রাজনাথ সিংহও। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ তিনি লেখেন, ‘‘বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন, মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷’’ প্রসঙ্গত রাজ্যে এসে তৃণমূল সরকারকে তুলোধনা করে বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রচার করা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় স্তরের নেতাদের মধ্যে ছিলেন রাজনাথ সিংহ।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget