এক্সপ্লোর

PM Modi: মায়ের 'মন্ত্র' মেনেই জীবন কাটিয়েছেন মোদি! ২০০১-এ ছেলেকে কী বলেছিলেন হীরাবেন?

Lok Sabha Election 2024: গুজরাতের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে মায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। তখনই তাঁকে কী বলেছিলেন হীরাবেন?

কলকাতা: এই বছরের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) বিজেপির তরফে সবচেয়ে বড় প্রচারক খোদ নরেন্দ্র মোদি। সারা দেশে চষে বেরোচ্ছেন তিনি। গত সপ্তাহেই বাংলায় প্রচারপর্ব সেরেছেন। সেই সপ্তাহেই পড়েছিল আন্তর্জাতিক মাতৃদিবস। হুগলির সভায় মোদিকে উপহার দেওয়ার হয়েছিল তাঁর মায়ের হাতে আঁকা প্রতিকৃতি। গত সোমবার একটি জনপ্রিয় X হ্যান্ডেল Modi Archive-এ মোদিকে নিয়ে একটি উল্লোখযোগ্য বিষয় পোস্ট করে। 

২০০১ সালের একটি ঘটনার উল্লেখ করা হয় সেই পোস্টে। সেখানে বলা হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে নরেন্দ্র মোদিকে তাঁর মা হীরাবেন একটি 'মন্ত্র' দিয়েছিলেন। ওই X হ্যান্ডেলেই দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোদি। সেই সময় মোদিকে দেখে আনন্দে আপ্লুত হয়েছিলেন তাঁর মা। 

কিন্তু ছেলের প্রতি কী বার্তা ছিল হীরাবেনের?
X হ্যান্ডেলের দাবি অনুযায়ী, মোদিকে (PM Modi) তাঁর মা বলেছিলেন, 'যা ঠিক বলে মনে হবে সেটা করবে কিন্তু কখনও উৎকোচ গ্রহণ করবে না।' ২০০১ সালের গুজরাতের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগে ছেলেকে এই পরামর্শ দিয়েছিলেন হীরাবেন। মায়ের কাছে আশীর্বাদ চাইতে গিয়ে এই 'মন্ত্র' নিয়ে ফিরেছিলেন নরেন্দ্র মোদি। এই পরামর্শ মেনেই এখনও পর্যন্ত রাজনৈতিক জীবন কাটিয়েছেন মোদি।

এর আগে আরও একটা নিয়ম মেনে চলতেন মোদি। প্রতি নির্বাচনে জয়ের পরে সবার আগে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন নরেন্দ্র মোদি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনই প্রথম ভোট যখন মোদির পাশে তাঁর মা নেই। 

কদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মোদি তাঁর মায়ের কথা স্মরণ করছেন। সেখানেই তিনি জানাচ্ছেন, এইটাই প্রথম নির্বাচন যেটা তিনি তাঁরা মায়ের আশীর্বাদ ছাড়াই লড়ছেন। একটি টিভি সাক্ষাৎকারেও তাঁকে বলতে শোনা গিয়েছে, 'এটাই প্রথমবার যখন আমি মায়ের পা না ছুঁয়ে মনোনয়নপত্র জমা দেব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আজ কেমন থাকবে মেদিনীপুরের আবহাওয়া? বৃষ্টি হবে?

 

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget