এক্সপ্লোর

Bomb Blast in Bardhaman: ভোটের মুখে বর্ধমানে বিস্ফোরণের বলি শিশু, রিপোর্ট তলব কমিশনের

ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা বেজে ১৫ মিনিট। বিকট শব্দে কেঁপে ওঠে রসিকপুরের সুভাষপল্লি রোড। দেখা যায়, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দুটি শিশু। একজনের বয়স সাত, একটির ছয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বয়স মাত্র ৭। ছোট্ট ছেলেটার ধ্যানজ্ঞান ছিল খেলাধুলো। এই খেলার নেশাতেই কি অকালে চলে গেলে প্রাণ? বল ভেবে হাতে তুলে নিয়েছিল। আর সেই বল ভেবে খেলতে গিয়ে বোমায় আহত হয়ে মৃত্যু। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিস্ফোরণে মৃত্যু হয়েছে শিশুর। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

গুরুতর জখম হয়েছে আরও এক শিশু। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক শিশুকে। পূর্ব বর্ধমানের রসিকপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ভোটের আগে, বিস্ফোরণ ও শিশুমৃত্যুর ঘটনায়, চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ার সভা থেকেই বলেন শুনেছি একটা বাচ্চা মারা গেছে। বিষয়টি দেখতে বলেছি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছে রাজনীতিবিদরা। যদিও রাজ্যের এই  পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের মতে, এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে৷ নির্বাচনের আগে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে।

আরও পড়ুন: WB Election 2021: বাবুলের মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ তৃণমূলের

ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা বেজে ১৫ মিনিট। বিকট শব্দে কেঁপে ওঠে রসিকপুরের সুভাষপল্লি রোড। দেখা যায়, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দুটি শিশু। একজনের বয়স সাত, একটির ছয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে, ৭ বছরের, শেখ আফরোজকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। তাঁর সঙ্গী ৬ বছরের শিশুটির আঘাতও অত্যন্ত গুরুতর। ছোট্ট শিশুটির এভাবে চলে যাওয়া মানতে পারছে না পরিবার। শোকে পাথর হয়ে গেছে তার মা-বাবা। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে পরিবার।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে পুলিশ। ভোটের আগে, কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কিনা, জানতে, শুরু হয়েছে তল্লাশি।  এই রসিকপুর এলাকাটি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আগামী ১৭ এপ্রিল ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget