এক্সপ্লোর

WB Election 2021: বাবুলের মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ তৃণমূলের

রোড শো করে মনোনয়ন দাখিল করতে যান টালিগঞ্জের বিজেপি প্রার্থী

সন্দীপ সরকার, কলকাতা:  টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ। রোড শো করে আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে যান বাবুল। কিন্তু জেলাশাসকের অফিসে ঢোকার আগে বাবুলের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা।

গতকাল, অর্থাৎ, রবিবার সাতসকালে গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে নির্বাচনী প্রচারে এসেছিলেন বাবুল। সেন্ট্রাল পার্কে তখন অন্য দিনের মতো প্রাতঃভ্রমণকারীদের ভিড়। সেন্ট্রাল পার্কের চার ধারে এক চক্কর হেঁটে জনসংযোগ সারতে পার্কের ভেতরে ঢুকে পড়েন বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন এলাকার চেনা মুখ ও স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দ।

সেন্ট্রাল পার্কের ভেতরে তখন শরীর চর্চায় ব্যস্ত আট থেকে আশি। প্রৌঢ়দের কাছাকাছি পৌঁছে আলাপচারিতা সারতে শুরু করেন টালিগঞ্জ কেন্দ্রের গেরুয়া শিবিরের ডাকাবুকো বিজেপি প্রার্থী।

প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই প্রশ্ন ভেসে আসে,"নির্বাচনে জিতলে এই রাজ‍্যে আপনাদের মুখ্যমন্ত্রী কে হবেন? মুখ‍্যমন্ত্রীর মুখ কে?" হঠাৎ করেই উড়ে আসা এই প্রশ্নে খানিকটা থমকে যান বাবুল সুপ্রিয়। চটজলদি পরিস্থিতি সামাল দিতে বাবুল উত্তর দেন,"সেটা নির্বাচন পরবর্তী পর্যায়ে দল সিদ্ধান্ত নেবে।"

বাবুল উত্তর দিলেও টালিগঞ্জ কেন্দ্রের গেরুয়া শিবিরে প্রার্থী খানিকটা অস্বস্তিতে পড়েন, সেটা স্পষ্ট। পোড় খাওয়া রাজনীতিকের মতোই আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেন বাবুল। খোঁজ নেন শরীরচর্চা করতে আসা প্রাতঃভ্রমণকারীদের নিত্যদিনের সুবিধা ও অসুবিধার।

এরপর অবশ্য আর বেশি সময় সেন্ট্রাল পার্কে ছিলেন না বাবুল সুপ্রিয়। বিক্রমগড় সহ দক্ষিণের অন্যান্য জায়গায় নির্বাচনী প্রচারের কর্মসূচি থাকায় দ্রুত বেরিয়ে যান বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। বাম ও কংগ্রেস জোটের প্রার্থীর দেবদূত ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget