এক্সপ্লোর

West Bengal Loksabha Elections Result: 'বাংলায় সবচেয়ে ভাল ফল', বলেছিলেন মোদি, বিজেপি ১০, তৃণমূল ৩১ আসনে এগিয়ে, অভিষেকের কথাই ফলল

TMC Elections Result in West Bengal: তৃণমূল আজ কখনও ২৯ থেকে ৩০, কখনও আবার ৩১টি আসনে এগিয়ে যায়।

কলকাতা: নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরুপাচার, একের পর এক মামলায় নাম জড়িয়েছে দলের নেতা-মন্ত্রীদের। ঘন ঘন কেন্দ্রীয় তদন্তাকরী সংস্থার ঘরে ডাক পড়ছে অন্য নেতাদেরও। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন বিরোধীরা। কিন্তু তৃণমূলের ভোটবাক্সে তার কোনও প্রভাবই পড়তে দেখা যাচ্ছে না আপাতত। মঙ্গলবার  দুপুর ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বাংলায় ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে চলা বিজেপি ১০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। (West Bengal Loksabha Elections Result)

লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব থেকেই এযাবৎ বাংলায় ক্ষমতাবৃদ্ধির দাবি করে এসেছে বিজেপি। রাজ্যে ৩০টির বেশি আসন পাওয়া থেকে এবার তাদের কেউ আটকাতে পারবে না বলে দাবি উঠেছে গেরুয়া শিবির থেকে। প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষাতেও দেখা গিয়েছিল, বাংলায় বিজেপি ৩০টির কাছাকাছি আসন পাবে। কিন্তু এদিন দুপুর পর্যন্ত সেই লক্ষ্য থেকে অনেক দূরে বিজেপি। বরং তৃণমূল কখনও ২৯ থেকে ৩০, কখনও আবার ৩১টি আসনে এগিয়ে গিয়েছে। (TMC Elections Result in West Bengal)

এদিন দুপুর ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, সেই নিরিখে, ২ লক্ষ ৬৫ হাজার ভোটে ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। ঘাটালে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন দেব। কলকাতা দক্ষিণে মালা রায় এগিয়ে রয়েছেন ৯৮ হাজার ভোটে। 

আরও পড়ুন: Uttar Pradesh Loksabha Elections Result: 'রামরাজ্যে'ই ধাক্কা, অর্ধেকেরও কমে নেমে এল বিজেপি, মোদি-যোগীর শীতল সম্পর্কই কি দায়ী?

মথুরাপুরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের বাপি হালদার। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল এগিয়ে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে। শ্রীরামপুরে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন পার্থ ভৌমিক। যাদবপুরে সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন ৪৫ হাজার ভোটে। 

এবারের লোকসভা নির্বাচনেব বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ এবং তুষ্টিকরণের অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি। এর পাল্টা, কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা বিরোধী আচরণ এবং মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে বিজেপি-র বিরুদ্ধে মাঠে নেমেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, যত কমই হোক না কেন, ২০১৯ সালের চেয়ে একটি বলেও বেশি আসন পাবেন তাঁরা। এখনও পর্যন্ত ভোটবাক্সে অভিষেকের সেই দাবিতেই সিলমোহর পড়ার ইঙ্গিত মিলছে। এর আগে, ২০১৪ সালে তৃণমূল ৩৪টি আসনে জয়ী হয়েছিল। ২০১৯ সালে তা কমে ২২-এ এসে পৌঁছয়। এবার তার্যতই হৃত সম্মান পুনরুদ্ধারের পথে তৃণমূল।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget