এক্সপ্লোর

TMC News: ‘আমরা সরকারে এসে…’, তৃণমূলের পর্দাফাঁস করার হুঁশিয়ারি শমীকের, কী জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি?

Samik Bhattacharya on TMC Expenditure: ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী রাখা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল। বিজেপি-র শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিলেন।

কলকাতা: ভোটগণনা এখনও বাকি। তার আগেই সম্ভাব্য আসনপ্রাপ্তি নিয়ে নানা দাবিদাওয়া উঠে আসছে। সরকারে এসে কী করবেন, এবার সেই ঘোষণা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তারা। শমীক জানিয়েছেন, মামলার পিছনে কত টাকা খরচ করেছে রাজ্য, ক্ষমতায় এসে তা খোলসা করবেন তাঁরা। (Samik Bhattacharya on TMC Expenditure)

ভোটগণনা মামলায় শনিবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের নির্দেশিকাতেই সিলমোহর দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, কমিশনের নিয়ন্ত্রণে থাকা গণনা কর্মীরা কেন্দ্রের না রাজ্যের, তাতে কী এসে গেল?  আধিকারিক বাছার অধিকার কমিশনের আছে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সেই নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। (TMC News)

আরও পড়ুন: ১৭ মিনিট ধরে বন্ধ স্ট্রং রুমের সিসি ক্যামেরা? মারাত্মক অভিযোগ তৃণমূলের, উত্তেজনা বারাসাতে, তদন্তের নির্দেশ কমিশনের

জবাবে এদিন শমীক বলেন, “ওই গণনাকেন্দ্রিক মামলা যে করতে গিয়েছিল না! কপিল সিব্বলকে কত টাকা ফি দিয়েছে, আমরা সরকারে এসে জানাব। আপনাদের করের টাকা তো! আপনাদের কত টাকা খরচ হল, আমরা জানাব। সাতদিনের মধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কত টাকা খরচ করেছে রাজ্য জানাব আমরা।”

আরও পড়ুন: বড় ধাক্কা তৃণমূলের ! 'রাজ্য হোক বা কেন্দ্র, এঁরা সবাই সরকারি কর্মী', গণনা-মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শমীক যদিও রাজ্যের কথা বলেছেন। তবে ভোটগণনার মামলা করেছিল তৃণমূল, রাজনৈতিক দল হিসেবে। সুপ্রিম কোর্টে তৃণমূলের ওই মামলা খারিজ হয়ে গিয়েছে। সেই নিয়েও কটাক্ষ করেছেন শমীক। তাঁর বক্তব্য, “খারিজ হয়েছে নতুন শুনছেন? তৃণমূলকেই খারিজ করে দিয়েছে মানুষ। আর মামলার কথা বলছেন!”

এ নিয়ে শমীককে বিঁধেছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যখন প্রশ্নের মুখে, মানুষের স্বার্থেই হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হয়। আজ ৭৫-৭৬ বছর হয়ে গেল ভারতের গণতন্ত্রের। এতদিন কেউ নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে নিরপেক্ষ নয় বলতে পারেনি। আর আজ সবাই মনে করছে কমিশন বিজেপি-র পকেটের লোক। এর কী উত্তর দেবেন শমীকবাবু? একটা দলের হয়ে কাজ করছে কমিশন। আর কমিশনকে ডিফেন্ড করছে সেই দল। ক্ষমতায় আসার জন্য হেন নীচ কাজ নেই আপনারা করতে পারেন না।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget