এক্সপ্লোর

উত্তপ্ত সন্দেশখালি, হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কী আবেদন?

Rekha Patra News : হাইকোর্টের কাছে রেখা জানতে চেয়েছেন,  তাঁর বিরুদ্ধে কোথায়, ক’টি মামলা দায়ের হয়েছে।

সৌভিক মজুমদার, সমীরণ পাল, কলকাতা : ফের উত্তপ্ত সন্দেশখালি। পুলিশি অত্যাচারের ভয়ে ত্রস্ত গ্রাম। রাত জাগছে মহিলাবাহিনী। এরই মধ্যে সন্দেশখালি পৌঁছে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন রেখা। এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

রেখার কী আবেদন

হাইকোর্টের কাছে রেখা জানতে চেয়েছেন,  তাঁর বিরুদ্ধে কোথায়, ক’টি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার আর্জি জানিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। আগামী ১ জুন বসিরহাটে নির্বাচন। সেখানে বিজেপির প্রার্থী তিনি। 

হাইকোর্টের দ্বারস্থ পিয়ালিও

হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসও। তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদন জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দুটি মামলারই শুনানির সম্ভাবনা রয়েছে। জোর করে অভিযোগের মামলায়, জামিন নিয়ে গিয়ে, জেলে যেতে হয় সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে। তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথমে জামিন যোগ্য় ধারা থাকলেও, শেষ মুহূর্তে মাম্পির বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য় ধারা দেয়। 

এদিকে, একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের আবহে, রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে,
তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূলের সন্দেশখালি নির্বাচনী কমিটির আহ্বায়ক ও স্থানীয় নেতা দিলীপ মল্লিককে হেনস্থা ও তৃণমূল কর্মী তাতান গায়েনকে মারধর করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই ঘটনায়, আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে রবিবারের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। বিজেপি কর্মী গীতা বর-সহ ধৃতদের বিরুদ্ধে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূলের সন্দেশখালি নির্বাচনী কমিটির আহ্বায়ক ও স্থানীয় নেতা দিলীপ মল্লিককে হেনস্থা ও তৃণমূল কর্মী তাতান গায়েনকে মারধরের অভিযোগ রয়েছে। 

এদিকে সন্দেশখালির বাগদিপাড়া গ্রাম কার্যত পুরুষ শূন্য। রাতে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রামের মহিলাদের অভিযোগ, রাতবিরেতে গ্রামে হানা দিচ্ছে পুলিশ। ঢুকে পড়ছে বাড়িতে। সোমবার তুলে নিয়ে যাওয়া হয় দুই বিজেপি কর্মী জুলফিকর মোল্লা ও সুশান্ত মণ্ডলকে। রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে এসে ভয় দেখাচ্ছে, দেওয়া হচ্ছে খুনের হুমকি। তল্লাশির নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ।  

আরও পড়ুন :

আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget