এক্সপ্লোর

Panchayat Election 2023 : ভোটের আগের দিনও উত্তপ্ত, ভাঙড়ে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা; কাঠগড়ায় তৃণমূল !

Violence in Bhangar : মুড়ি মুড়কির মতো বোমাবাজি, লেঠেল বাহিনীর দাপট। দফায় দফায় তৃণমূল ও ISF সংঘর্ষ! চলেছে গুলি। মনোনয়ন পর্বে একদিনে প্রাণ গেছে ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মীর !

হিন্দোল দে, ভাঙড় : রাজনৈতিক মহলের একাংশ আগেই বলেছে, যেখানে যেখানে তৃণমূল জমি হারাতে পারে বলে আশঙ্কা রয়েছে, সেখানে সেখানে হিংসার ঘটনা বেশি দেখা গেছে। ঠিক যেমনটা দেখা গেছে- ভাঙড়ে (Bhangar)। এই তত্ত্ব কতটা ঠিক তা নয় পঞ্চায়েত ভোটের ( Panchayat Vote ) ফল বেরনোর পর বোঝা যাবে। কিন্তু, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে যে অশান্তির ছবি বারবার দেখা গেছে ভাঙড়ে, ভোটের আগের দিনও সেই চেনা ছবিই ধরা পড়ল এলাকায়। এবার ভাঙড়ের ভগবানপুরে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল। শুধু ভগবানপুরই নয়, ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূলকে কঠাগড়ায় তোলা হলেও, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বাম প্রার্থী মানসী ঘোষ বলেন, "গতকাল রাতে তৃণমূল বাহিনী তাণ্ডব চালিয়েছে। ৪৪ নম্বর বুথ এবং ভগবানপুরের সাতুলিয়া গ্রামে বাইক ভাঙচুর, গাড়ি ভাঙচুর, মানুষের বাড়িঘর ভাঙচুর, মারধর-সর্বত্র করছে। আমাদের থানা এবং কলকাতা পুলিশ তাদের কাছে আমরা আগেও ডেপুটেশন দিয়েছি। এলাকার মানুষকে যাতে ভয়মুক্ত করা যায় তার জন্য এরিয়া ডমিনেশনের দাবি জানিয়েছি। কিন্তু, কোনও রকম উদ্যোগ তারা নেয়নি। ভাঙড় কাশীপুর এবং ভাঙড় থানা যা করছে, কলকাতা পুলিশও তা করছে। কাল থেকে হাজার বার ফোন করেছি। আজ সকালেও ফোন করেছি। পুলিশ ফোন তুলছে না। তৃণমূল এবং পুলিশ যৌথভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ শানাচ্ছে। যাতে মানুষ ভোট দিতে না পারে সেই অবস্থা করছে।"  

মুড়ি মুড়কির মতো বোমাবাজি, লেঠেল বাহিনীর দাপট। দফায় দফায় তৃণমূল ও ISF সংঘর্ষ! চলেছে গুলি। মনোনয়ন পর্বে একদিনে প্রাণ গেছে ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মীর ! হানাহানি থেকে খুনোখুনি। পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে কিছুই বাদ যায়নি ভয়ঙ্কর ভাঙড়ে! ভোটের দোরগোড়ায় এসে গতকাল ভাঙড়ে মেলে বোমা! ৯টি তাজা বোমা সমেত ৩ ISF কর্মীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। যদিও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখান আইএসএফ নেতা-কর্মীরা। এই আবহে আগামীকাল ভাঙড়ে ভোট শান্তিপূর্ণ হয়, নাকি ফের অশান্তির চেনা ছবি ধরা পড়ে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget