এক্সপ্লোর

নির্বাচনের প্রথম দফাতেই উপেক্ষিত কমিশনের নির্দেশ, একাধিক বুথে ঢুকে ভোট তদারকি পুলিশের

পুরুলিয়া, বাঁকুড়া: বিধানসভা ভোটের প্রথম দফাতেই উপেক্ষিত নির্বাচন কমিশনের নির্দেশ! ভোট চলাকালীনই জঙ্গলমহলের একাধিক বুথে ঢুকল পুলিশ। ভোট তদারকিও করতে দেখা গেল পুলিশ কর্মীদের। সংবাদমাধ্যমে খবর সম্প্রচার হতেই তৎপর হল নির্বাচন কমিশন।   বুথের ভিতরে রাজ্য পুলিশ। বাইরে কেন্দ্রীয় বাহিনী! জঙ্গলমহলের একাধিক ভোটকেন্দ্রে দেখা গেল এই ছবি! ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশকে এবার বুথে ঢোকার ‘গেট পাস’ দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে কার্যত উপেক্ষিত হল কমিশনের সেই নির্দেশ! ভোটপর্ব চলাকালীন তালডাংড়ার ভুতশহর উচ্চ বিদ্যালয়ের বুথে ঢুকে পড়েন সিমলাপাল থানার এএসআই! কিন্তু কেন বুথে ঢোকার প্রয়োজন হল পুলিশের? তালডাংরার ২৫৪ নং বুথের প্রিসাইডিং অফিসার জানান,  প্রতি ঘণ্টায় পুলিশ হিসেব নিচ্ছিলেন ভোটের, সে জন্য এসেছিলেন। কিন্তু কমিশনের নির্দেশ কি এরকম ছিল? গত দোসরা এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকার বলেন, বুথের বাইরে একজন লাঠিধারী পুলিশ কনস্টেবল থাকবেন, যিনি শুধুমাত্র ভোটারদের লাইন ঠিক করবেন। বাহিনীর সঙ্গে ভাষাগত সমস্যা হলে দেখবেন। তাহলে কেন বুথের মধ্যে পুলিশকে ঢুকতে দিলেন প্রিসাইডিং অফিসার? তালডাংরার ২৫৪ নং বুথের প্রিসাইডিং অফিসারের দাবি, কমিশনের নির্দেশ তাঁর জানা ছিল না। একই ছবি দেখা গেছে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রেও! পাঁচুডাঙা স্কুলে ৮ টি বুথের মধ্যে ছটির ক্ষেত্রেই ভিতরে ঢোকেন এক এএসআই ও ৫ এনভিএফ কর্মী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তখন বুথের বাইরে বাইক দেখভালে ব্যস্ত! সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর ওই পুলিশ ও এনভিএফ  কর্মীদের বুথ থেকে সরিয়ে দেয় কমিশন। জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে তারা। একই ছবি ছিল মেদিনীপুর কেন্দ্রের বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে। অবাধ গতিবিধি ছিল ২ পুলিশ কনস্টেবলের!      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget