এক্সপ্লোর

Suvendu Adhikari: আপ্তসহায়ককে গুলি করে খুন, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari PA: মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয়।

মধ্যমগ্রাম: বিধানসভা থেকে নিজের বাড়ি ফেরার পথেই ভয়ঙ্কর পরিণতি! পরপর গাড়ি লক্ষ্য করে 'পয়েন্ট ব্ল্যাক' রেঞ্জে গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক। মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) নিয়ে আসা হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই তড়িঘড়ি মধ্যমগ্রামের সেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী।

মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে রাতে বাড়ি ফেরার সময়ই শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করা হয়। তাঁর তিনটি গুলি লাগে। একটি গুলি তাঁর ফুসফুসে ঢুকে যায়, একটি গুলি যকৃৎ ফুঁটো করে দেয় এবং চন্দ্রনাথ রথের ডান কাঁধে একটি গুলি লাগে বলে শোনা যাচ্ছে। এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারী তো হাসপাতালে পৌঁছেছেনই, পাশাপাশি একাধিক বিজেপি নেতারাও হাসাপাতালে পৌঁছেছেন। 

মধ্যমগ্রামের ভিভি সিটি হাসপাতাসলে পৌঁছেছেন নোয়াপাড়ার বিজয়ী প্রার্থী অর্জুন সিংহ, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তথা বিজেপির বহু কর্মী। আপাতত সম্পূর্ণ অবরুদ্ধ যশোর রোড। 

আরও পড়ুন:- ভারতীয় সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক এই চন্দ্রনাথ রথ কে? 

এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, 'এটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল অন্য কিছু করতে না পেরে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের ওপর গুলি চালাল। আমাদের সভ্যতা-সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। আমরা এখন আর রবীন্দ্রসঙ্গীত, আর নজরুলগীতিতে নেই, ডিজে-তে চলে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন করে একটা বার্তা দেওয়া হল।'

খুনের কারণ নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর জলঘোলা। এর নেপথ্যে গুরুতর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অনুমান কারও কারও। কারও কারও মনে হচ্ছে, ভাড়াটে খুনি এনে খুন করা হয়নি তো! গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস থাকতে পারে বলে অভিযোগ ক্রমশ তীব্র হচ্ছে। 

বিজেপির সদ্যবিজয়ী বিধায়ক কৌস্তভ বাগচী অভিযোগ করেছেন, 'মোটরসাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হয়েছে। তারপর এইভাবে গুলি করে হত্যা। এটা পরকিল্পিত। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে জড়িত। যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে, আমরা মৃতদেহ দাহ করব না।'

এর নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? বিজেপি ও শুভেন্দু অধিকারীকে বার্তা দিতেই কি এই নৃশংসতা? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget