এক্সপ্লোর

Panchayat Election:'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: 'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', তৃণমূল সরকারকে ফের চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রশ্ন তুললেন রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও।

কলকাতা: 'ভোটপ্রক্রিয়া (Electoral Process) নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর (Nabanna) ১৪ তলা থেকে', তৃণমূল সরকারকে ফের চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রশ্ন তুললেন রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। বললেন, ''২০২৩ সালে কমিশনকে (State Election Commission) রাজ্য সরকারের শাখা সংগঠনে পরিণত করা হয়েছে।... এমন ভোট আগে দেখিনি। বিজেপি থেকে নির্দল, সবাই আক্রান্ত।'

চড়ছে আক্রমণের সুর...
গত কাল জাঙ্গিপাড়ার সভায় বিরোধী দলনেতা বলেছিলেন, 'বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কীভাবে সোজা করতে হয়।' তবে এদিন তাঁর আক্রমণের নিশানায় তৃণমূলনেতা নেত্রীদের পাশাপাশি ছিল রাজ্য নির্বাচন কমিশনও। শুভেন্দু বলেন, '২০১৩ সালে পাঁচ দফায় নির্বাচন হয়। কেন্দ্রীয় বাহিনী থাকায় ভোটের দিনে অনেক রক্তপাত কম হয়েছিল। ২০২৩ সালে কমিশনকে রাজ্য সরকারের শাখা সংগঠনে পরিণত করা হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনও তথ্যই দিচ্ছে না কমিশন, ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে না। নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না।' ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ ছিল ভুরি ভুরি। তবে এবার মনোনয়ন পর্বের সময় থেকেই বিস্তর হিংসার ঘটনা ঘটেছে। বিরোধী দলনেতার অভিযোগ, 'সাঁকরাইল থানার আইসি ক্যান্সার আক্রান্ত প্রার্থীকে মারধর করছেন প্রকাশ্যে। কে পুলিশ, কে তৃণমূল, কে লড়ছে, কে লড়াচ্ছে, প্রশ্ন উঠে গিয়েছে।' নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি, কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভির নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু 'মানুষের করের টাকা খরচ করে ভোট লুঠের প্রক্রিয়া ত্বরান্বিত করতে আদালতে আবেদন করা হয়েছিল', মত তাঁর। যদিও এত কিছুর পরও বিজেপি আইনি-পথ-বুথ-গণনাকেন্দ্রের লড়াই ছাড়বে না, জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

 

প্রতিশ্রুতি...
বিরোধী দলনেতার আশ্বাস, 'চোরমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইনি লড়াই চলবে।' তাঁর বিশ্বাস, গেরুয়া শিবিরের চাপেই পঞ্চায়েতের ভোটপ্রচারে নামতে হয়েছে স্বয়ং তৃণমূলনেত্রী তথা রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে। তবে বিজেপির প্রথম প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। শুভেন্দুর কথায়, 'প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতিতে অসাধু চক্রকে হঠানোর প্রতিশ্রুতি, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা উপযুক্ত উপভোক্তাদের পাওয়ানোর প্রতিশ্রুতি', এগুলিই এখন গেরুয়া শিবিরের অগ্রাধিকার। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বার বার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ তুলেছেন। এদিন আবার উত্তরবঙ্গের জনসভায় তিনি বলেন, 'বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাগান খোলার, কিন্তু ওরা করেনি। তৃণমূল করেছে।' সঙ্গে আশ্বাস, 'চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব। চা-বাগানের শ্রমিকদের আমরা চা-বাগানের পাট্টা দেব, কাজ শুরু হয়ে গেছে।' প্রতিশ্রুতি-পাল্টা প্রতিশ্রুতির টানাপড়েনে কার উপর ভরসা রাখবেন বাংলার মানুষ? জানতে আর মাত্র কয়েকটা দিন।

আরও পড়ুন:'ভারতকে যদি চিনে থাকি...', মমতার মতে বিজেপির 'আয়ু' আর এতদিন !

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget