এক্সপ্লোর

Panchayat Election:পঞ্চায়েতের প্রচারের মাঝেই শালবনিতে শিলাদিত্য চৌধুরীর সঙ্গে দেখা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari:পঞ্চায়েতের প্রচারের মাঝেই শালবনিতে শিলাদিত্য চৌধুরীর সঙ্গে দেখা শুভেন্দু অধিকারীর। জেলা পরিষদে বিজেপির প্রার্থীদের নিয়ে ভীমপুর থেকে রোড শো করছিলেন বিরোধী দলনেতা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েতের (Panchayat Election 2023) প্রচারের মাঝেই শালবনিতে শিলাদিত্য চৌধুরীর (Shiladitya Chowdhury) সঙ্গে দেখা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। জেলা পরিষদে বিজেপির প্রার্থীদের নিয়ে ভীমপুর থেকে রোড শো করছিলেন বিরোধী দলনেতা। সেই সময় হঠাৎ একটি বাসে কনডাক্টরের কাজ করছিলেন শিলাদিত্য চৌধুরী। দেখতে পেয়ে দুজনই এগিয়ে আসেন। কথা বলেন কিছুক্ষণ। অনেকেরই মনে পড়েছে, ২০১২ সালের ৮ অগাস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় সারের দাম নিয়ে প্রশ্ন করার পর শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দেওয়া হয়। ঘটনার দিন কিন্তু শিলাদিত্যকে গ্রেফতার করেনি পুলিশ৷ দু’দিন পর বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ খাটতে হয় জেলও। আজ সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখতে চান শিলাদিত্য চৌধুরী। 

কী ঘটল?
বেলা তখন ১২টা। পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর থেকে পিরাকাটার দিকে রোড করছিলেন শুভেন্দু। তখন বাস কন্ডাক্টর হিসেবে কর্মরত শিলাদিত্য চৌধুরীর সঙ্গে দেখা হয় নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দুর। এদিনের ঘটনার সূত্র ধরে ২০১২ সালের অগাস্টের স্মৃতি মনে পড়েছে অনেকেরই। সে বার বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় সারের দাম নিয়ে প্রশ্ন করায় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দেওয়া হয়। এখনও সেই মামলার বিচার শেষ হয়নি। এর মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে শিলাদিত্যর সঙ্গে শুভেন্দুর মোলাকাত পুরো বিষয়টিতে নতুন রাজনৈতিক  মাত্রা যোগ করেছে। বাসের ভিতর থেকেই হাত বাড়িয়ে শুভেন্দুকে কিছু বলতে যান শিলাদিত্য়। হাত ধরে তাঁকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতাও। পরে বলেন, 'ও মাওবাদী নয়, রাষ্ট্রবাদী।' এর পর বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে ঠিক কী বললেন শিলাদিত্য। জবাবে শুভেন্দু জানান, শিলাদিত্য দাবি করেছেন উনি মাওবাদী নন, রাষ্ট্রবাদী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে জেল খাটিয়েছেন। শিলাদিত্য় ওঁর পতন দেখতে চান। 

ফিরে দেখা...
১১ বছর আগে মামলার কারণেই, অম্বিকেশ মহাপাত্রর পাশাপাশি শিলাদিত্য চৌধুরীর নামও চর্চায় উঠে এসেছিল। পেশায় ঝাড়গ্রামের কৃষক শিলাদিত্য় সারের দাম নিয়ে প্রশ্ন করায় কপালে জুটেছিল মাওবাদী তকমা। আজও মামলার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে তাঁকে। শুধু কি মামলার বোঝা! সঙ্গে হাজতবাসের অপমান এবং আতঙ্ক। জীবনের সেই অধ্যায় নিয়ে কথা বলতে গেলে শিউড়ে ওঠেন শিলাদিত্য। বলেন, "দিদিকে প্রশ্ন করেছিলাম, ধানের দাম কম কেন, সারের দাম বেশি কেন! দিদি আমাকে মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করান। দু'দিন পর বিনপুরে লকআপে পুরে দেয়।" এখন সংসার চালাতে মাঝে মাঝে বাসের হেল্পারের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। তাতে কোনও মতে দিন চলে। আর সেই জীবনেই কাঁটা হয়ে বিঁধে রয়েছে মাওবাদী তকমার মামলা। এর মধ্যে হালে অম্বিকেশের নিষ্কৃতী পাওয়ার খবর জানতে পেরে কিছুটা স্বস্তি পান শিলাদিত্য। প্রতিক্রিয়া চাইলে বলেছিলেন, "অম্বিকেশ ক্লিনচিট পেয়েছেন শুনে ভাল লাগল। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আশাকরি আমিও পাব। আমি প্রশ্ন করেছিলাম। বিচার চসছে। আমিও তো কোনও দোষ করিনি!" 

আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget