এক্সপ্লোর

Suvendu Adhikari PA: বুকের বাঁদিকে দুটো গুলি লেগেই সব শেষ, ফুটো হয়ে যায় হার্ট

Suvendu Adhikari: গুরুতর আহত অবস্থায় বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, সেখানেই তাঁর চিকিৎসা হবে। কিন্তু বরাত জোরে ড্রাইভার বেঁচে গেলেও কেন মৃত্যুর কোলে ঢোলে পড়লেন চন্দ্রনাথ?

কলকাতা: ভোট পরবর্তী সবচেয়ে বড় হিংসার ঘটনাটি এল বুধবার রাতে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন করা হল। গাড়ি থামিয়ে গুলি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে। আহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ির চালকও। কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, সেখানেই তাঁর চিকিৎসা হবে। কিন্তু বরাত জোরে ড্রাইভার বেঁচে গেলেও কেন মৃত্যুর কোলে ঢোলে পড়লেন চন্দ্রনাথ?

ভিভা সিটি হাসপাতালের প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, 'আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম। ঠিক সেই সময় আচমকা আমাদের কাছে খবর আসে যে দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। দৌড়ে এসে দেখলাম চন্দ্রনাথ রথ ও তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তাঁর গাড়ির ড্রাইভারও ছিল। চন্দ্রনাথ রথ মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁর দুটো গুলি লেগেছে বুকের বাঁদিকে। একেবারে হার্ট ফুটো করে গিয়েছে বলেই ওখানেই স্পট ডেড হয়ে গিয়েছেন চন্দ্রনাথ রথ।'

মধ্যগ্রাম দোলতলার কাছে থাকতেন চন্দ্রনাথ রথ। তাঁর বাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বাইকে করে এলে গুলি চালায় দুষ্কৃতীরা। কেউ বলছেন যে ২ জন দুষ্কৃতী ছিলেন আবার কেউ অন্য় কথা বলছেন। মোট ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। চন্দ্রনাথ রথ যখন গাড়ি করে যাচ্ছিলেন, তখন তিনি ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন। তাঁদের গাড়ি আটকে গুলি করা হয়েছে। পাশে একটা ছোট চারচাকার গাড়ি চন্দ্রনাথ রথের গাড়ির সামনে দাঁড়ায়। মূল রাস্তার একটু ভেতরের দিকে ঘটনাটি ঘটে। গাড়ি দাঁড়িয়ে যাওয়ার পরই পেছন থেকে বাইকে করে দুষ্কৃতী আসে ও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপরই যখন তারা বুঝে যে চন্দ্রনাথ রথ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ছোট গাড়িটি ঘটনাস্থলেই পরে রয়েছে। তা আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ক্ষমতা হারিয়েও চেয়ার ছাড়তে নারাজ মমতা, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায়। সবাইকে হতচকিত করে দিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হবে। চন্দ্রনাথ রথের ড্রাইভার কিছুটা সুস্থ হলে কথা বলার অবস্থায় এলে ঘটনার সম্পর্কে আরও বিস্তারিত হয়ত জানা যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget