এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: 'দক্ষিণ কলকাতার প্ল্যান, এটা কিছুই না, শুভেন্দুকে ওয়ার্নিং দেওয়া', 'ওদের' দাঁত ভাঙার হুঁশিয়ারি সজলের মুখে!

Sajal Ghosh on Suvendu Adhikari PA: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে পর পর গুলি। এবার সজল ঘোষের মুখে দাঁত ভাঙার হুঁশিয়ারি। বরানগরের সদ্য বিজয়ী বিধায়ক বলছেন, "এবার ওদের দাঁত ভাঙা হবে।"

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে পরপর গুলি। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। জানা গিয়েছে দুষ্কৃতীরা ঠান্ডা মাথায় খুন করে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। চন্দ্রনাথের উপর হামলার ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও।

আরও পড়ুন: উচ্চ নেতৃত্বের সঙ্গে '৫ মিনিট কথা বলতে' পারেননি, '৫ বছর নষ্ট'-এর অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী মনোজ!

ঘটনায় একের পর এক প্রতিক্রিয়া সামনে এসেছে। আর এবার সজল ঘোষের মুখে দাঁত ভাঙার হুঁশিয়ারি। বরানগরের সদ্য বিজয়ী বিধায়ক বলছেন, "এটা কামড় হলে, এবার ওদের দাঁত ভাঙা হবে। এই খুন, আর যাই হোক পাড়ার গুণ্ডারা করেনি। এটা দক্ষিণ কলকাতার প্ল্যান। দেখলাম ৩ টে নয়, ৫ টা গুলি লেগেছে। ৫ খানা গুলি লেগেছে। এটা কিছুই না, শুভেন্দুকে ওয়ার্নিং দেওয়া, শুভেন্দুকে চমকানো। কিছু একটা হবে। তবে যাই হোক, ওকে মারার পিছনে কোনও পাড়ার গুণ্ডা থাকতে পারে না।"

জানা গিয়েছে, ৬ জুলাই রাত ১০ টার পর দোহরিয়ায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। সেই সময় একটি চার চাকা গাড়ি আড়াআড়ি ভাব এসে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে। সঙ্গে সঙ্গে আরও ২ টো বাইক আসে। আর তারপরই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি।

আরও পড়ুন: গাড়ির জানলায় বন্দুক ঠেকিয়ে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে... চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে আরও খবর, মোট ৩ জন আততায়ী এসেছিল। ২ টো বাইকে করে সেই ৩ জন আলাদা আলাদা ২ দিকে চলে গিয়েছিল। জানা গিয়েছে, একটি বাইক গিয়েছিল যশোর রোডের দিকে। আর একটি বাইক এমন দিকে গিয়েছিল যে দিক দিয়ে মধ্যমগ্রাম চৌমাথা আর রাজারহাট, দুই দিকেই চলে যাওয়া যায়। ফলে, এই বাইকটা কোন দিকে গিয়েছে, তা বোঝা সম্ভব হয়নি।আবার যশোর রোডের দিকে যাওয়া বাইকের ছবি পাওয়া গেলেও তার নম্বর প্লেট স্পস্ট নয় বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভায় ২৯৪ টি আসন রয়েছে। আর এর মধ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ২০৭ বিধানসভা আসনে জয় পেয়েছে বিজেপি। ৮০ আসনে জয়ী হয়েছে তৃণমূল। ফলে সরকার গঠন করতে চলেছে বিজেপিই। যদিও একটি আসনে ভোট চুরির অভিযোগে নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। চলতি মে মাসের শেষে সেই ফলতা আসনে সংগঠিত হবে নির্বাচন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget