এক্সপ্লোর

Suvendu Adhikari: '৪৮ ঘণ্টা অপেক্ষা করলে ক্ষতি নেই', বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে কেন বললেন শুভেন্দু?

Suvendu on Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফা গৃহীত হলে তারপরেই তিনি প্রতিক্রিয়া

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বলেছেন তাঁর পদ থেকে ইস্তফা দেবেন। তারপর রাজনীতির ময়দানে নামতে পারেন (justice abhijit ganguly on resignation) বলেও জানিয়েছেন। বারবার তাঁর সুখ্যাতি করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Jusctice Abhijit Ganguly) কী বললেন? শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'রাজনীতির কথা বললেই প্রতিক্রিয়া দেব। ৪৮ ঘণ্টা অপেক্ষা করলে ক্ষতি নেই। ওঁর ইস্তফা গৃহীত হলে তবেই আমি প্রতিক্রিয়া দেব।'

তিনি বলেন, 'পদত্যাগ গৃহীত হবে কিনা, রাজনৈতিক মঞ্চে যাবেন কি না। সামাজিক কাজ করবেন না কি বই লেখার কাজ করবেন? না কি কোনও অরাজনৈতিক মঞ্চ থেকে বাংলার কাজ করবেন? সেটা তাঁর সিদ্ধান্ত। বিজেপির তরফ থেকে বলতে পারি ওঁর ইস্তফা গৃহীত হলে তবেই আমি প্রতিক্রিয়া দেব।'

যদিও ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সম্প্রচারিত হয়েছে যে সূত্রের খবর, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। 

এর আগে কৌস্তভ বাগচি যে দিন বিজেপিতে যোগ দিলেন, সেদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন ৭ মার্চের কথা। ওই দিন বা তার আগে উল্লেখযোগ্য কিছু হতে পারে তেমন বক্তব্যও রেখেছিলেন। তাহলে কি এই বিষয়টির ইঙ্গিতই দিয়েছিলেন তিনি? হচ্ছে জল্পনা।

কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
এদিন বাংলা রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন দেখা গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাঁর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন। কোন দলে যাবেন তা নিয়ে স্পষ্ট না বললেও তিনি সাফ জানিয়েছেন যে তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই। 

ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। তাঁর বক্তব্য়, 'মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল। তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। দুর্নীতি নিয়ে তৃণমূলকে কড়া তোপ দেগে তাঁর মন্তব্য,  'ইতিহাসে মৌর্য্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য। তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায়। সবদিকে একটা অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে। অন্তর বলছে, আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে। এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে। বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই।'

পরে সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার সূর্য সেনের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন তিনি।  

আরও পড়ুন: একসময় রোজ আক্রমণ শানাতেন! আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে 'অন্য সুর' কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget