এক্সপ্লোর

Tapas Roy Attacks Sudip Banerjee : কেন ওপেন হবে না রোজভ্যালি কেস? ED, CBI কে চিঠি লিখব, সুদীপ-শ্রেয়াকে হুঁশিয়ারি তাপসের

Rosevalley case : সোমবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সাংবাদিক সম্মেলনে এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি প্রশ্ন তোলেন কেন রোজভ্যালি কেস ওপেন হবে না ? 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রোজভ্যালি কাণ্ডে একসময় গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই খাতা আবার খোলানোর ব্যবস্থা করবেন বলে হুঁশিয়ারি দিলেন তাপস রায়। শুধু সুদীপই নয় প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে সরাসরি  চিঠি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাপস রায়। সোমবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সাংবাদিক সম্মেলনে এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি প্রশ্ন তোলেন কেন রোজভ্যালি কেস ওপেন হবে না ? 

২০১৭ সালে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির পর, তাঁকে সোজা ভুবনেশ্বরে নিয়ে চলে যায় CBI। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর থেকে আর্থিকভাবে লাভবান হওয়া, জভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ এই চিটফান্ড সংস্থার টাকাতেই বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনও দাবি করা হয় যে, নিজের সাংসদ প্যাডে সুদীপের করা সুপারিশেই গৌতম কুণ্ডুর ছেলে পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তি হয়। এর প্রায় সাড়ে ৪ মাস পর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় ওড়িশা হাইকোর্ট। 

অন্যদিকে, একসময় রোজভ্যালিকাণ্ডে শ্রেয়া পাণ্ডেকে তলব করে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে। এরপর রোজভ্যালিকাণ্ডে,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-র জমা দেওয়া চার্জশিটেও নাম ছিল শ্রেয়া পাণ্ডের।  

এবার এই দুজনকে একযোগে হুঁশিয়ারি দিলেন তাপস। বললেন, 'সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডে একটা জায়গাতেই মিল আছে। দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত।একজন বেলে আছে। আর একজন চার্জশিটে। সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব।'                        

আরও পড়ুন : 

দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

তিনি প্রশ্ন তোলেন, 'রোজভ্যালি মামলায় কেন ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, আমি ছেড়ে দেব?'হুঙ্কার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর তাপস রায়ের। এখন দেখার কলকাতা উত্তরের দুই প্রার্থী দ্বৈরথ কতদূর এগোয়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget