এক্সপ্লোর

West Bengal Weather : এক লাফে পাঁচ ডিগ্রি চড়বে পারদ, দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?

Weather Today: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , মুর্শিদাবাদ, নদিয়াতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য।  

ঝিলম করঞ্জাই, কলকাতা : সপ্তাহের শুরুতেই প্রবল হবে গরম। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। নতুন বাংলা বছরের শুরুতে কালবৈশাখীর ইঙ্গিত দিচ্ছেনা আবহাওয়া দফতর। সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার থেকেই গরম বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। গরম বাড়বে প্রায় প্রতি জেলাতেই। তবে অতিরিক্ত গরম পড়ার আশঙ্কা নেই। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , মুর্শিদাবাদ, নদিয়াতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য।  

অন্যদিকে উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতে বৃষ্টি চলবে। নববর্ষের প্রথম দিন গরম ও শুষ্ক আবহাওয়াই ছিল কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপটও ক্রমশ বাড়বে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই থাকবে যে দাবদাহের কারণে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে বেরোনার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। 

সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের  পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। 


আবহাওয়ার পূর্বাভাস একনজরে 

 - পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 

  - আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। 

  - বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শূন্য। 

  - বেলা যত বাড়বে, গরম তত বাড়বে 

   - মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। 

   - ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

  - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।  

  - আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget