এক্সপ্লোর

Panchayat Election: প্রচার ঘিরে মেটেলিতে তুমুল অশান্তি, সংঘর্ষে জড়াল সিপিএম-তৃণমূল

Panchayat Poll: মিছিলে হামলার অভিযোগ সিপিএমের, প্রথমে হামলা চালায় সিপিএমই, পাল্টা দাবি তৃণমূলের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির মেটেলিতে অশান্তি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের প্রচার সভা থেকে হামলার অভিযোগ মিছিলে হামলার অভিযোগ সিপিএমের। প্রথমে হামলা চালায় সিপিএমই, পাল্টা দাবি তৃণমূলের। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই দলের।

আর কয়েকদিন বাকি পঞ্চায়েত ভোট। তার আগে জোরকদমে চলছে প্রচার। রবিবারের প্রচারের মাঝেই আচমকা উত্তপ্ত হয়ে উঠল মালবাজারের মেটেলি। মালবাদার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম ও তৃণমূলের তুমুল সংঘর্ষ হয়। একে অপরের দিকে গন্ডগোলের অভিযোগ করেছে।

দুই দলের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ বাহিনী আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। সিপিএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের জন্য প্রচার চলছিল। মিটিং-মিছিল চলছিল। তার মাঝেই আচমকা কোনওরকম ইন্ধন ছাড়াই হামলা চালায় তৃণমূল। সিপিএম কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন সিপিএম নেতা-কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ সিপিএমের। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে তারা। গোটা ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে।  

পাল্টা সিপিএমের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, সিপিএমই প্রচারের মিছিল থেকে তাদের উপর হামলা চালায়। সেই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও দাবি। 

পঞ্চায়েত ভোটের আবহে বারবার রাজ্যের বিভিন্ন কোণা থেকে রাজনৈতিক হিংসা, হানাহানির অভিযোগ সামনে এসেছে। কোথাও রক্তপাত, কোথাও প্রাণহানির ঘটনা ঘটেছে। মনোনয়ন পর্ব থেকেই এই ছবি দেখা যাচ্ছে রাজ্যে। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনী দাবিও জোরালো হচ্ছে। এই আবহেও আপাত শান্ত জলপাইগুড়ির মেটেলিও উত্তপ্ত হয়ে উঠল।

উত্তপ্ত মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশের জেলা মুর্শিদাবাদে রানিনগরের নবির মোড় থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। ওই এলাকায় আচমকা হানা দেয় পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাহুল শেখ নামে সাগরপাড়ার এক বাসিন্দাকে। পঞ্চায়েত ভোটের আবহে বারবার রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ। একাধিক প্রাণহানি হয়েছে। বোমা বিস্ফোরণ হয়েছে। রবিবার রাতেও প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সামশেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা থেকে গুলি চলে। তার জেরে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। মুর্শিদাবাদের এই সামশেরগঞ্জেই রবিবার বিস্ফোরণে কেঁপে উঠেছিল কংগ্রেস কর্মীর বাড়ি। বিস্ফোরণের অভিঘাতে কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget