এক্সপ্লোর

TMC vs BJP: নাড্ডার রোড শোয়ের পাল্টা মিছিলের আগে শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৭

Actor and Youth TMC leader Soham Chakraborty attacks J P Nadda. | নাড্ডাকে বহিরাগত বলে আক্রমণ করেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি সোহম চক্রবর্তী।

কমলকৃষ্ণ দে, শক্তিগড়: জে পি নাড্ডার রোড শোয়ের পাল্টা তৃণমূলের মিছিলের আগেই বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হলেন ৭ জন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে দু’পক্ষ। শনিবার নাড্ডার রোড শো। রবিবার হল তার পাল্টা মিছিল। আর এই মিছিলের আগেই সংঘর্ষ। রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহর লাগোয়া শক্তিগড়। শনিবার বর্ধমানে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার প্রায় একই রুটে পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিলের আগে শক্তিগড়ের বাম এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বেঁধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের মিছিলে যেতে তাদের চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় শুরু হয় মারধর। বিকাশ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর অভিযোগ,  ‘তৃণমূল হুমকি দিচ্ছিল। গতকাল নাড্ডার মিছিলে গিয়েছিলাম বলে আজ তৃণমূলের মিছিলে যেতে হবে বলে চাপ দিচ্ছিল। অ্যাম্বুল্যান্স চালককেও হুমকি দিচ্ছিল। এরপর মারধর করে।’ স্থানীয় বিজেপি নেতা তন্ময় সরখেলের দাবি, ‘কাল নাড্ডার সভা ছিল। জনসমর্থন দেখে ভয় পেয়েছে তৃণমূল।’ তৃণমূলের পাল্টা অভিযোগ, মিছিলের প্রস্তুতি চলাকালীন হামলা চালায় বিজেপি কর্মীরাই। তাদের পার্টি অফিসও ভাঙচুর করে। শক্তিগড়ের বৈকুণ্ঠপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমানের দাবি, ‘আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। সেইসময় বিজেপি হামলা চালায়। মারধর করে আমাদের ৩ কর্মীকে। পার্টি অফিসও ভাঙচুর করে।’ কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চড়ছে রাজনৈতিক উত্তাপ। সঙ্গে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। ভোট যত এগিয়ে আসছে, বঙ্গে শাসক-বিরোধীদের পাল্টা সভা ও পাল্টা র‍্যালির রাজনীতি ততই সরগরম হয়ে উঠছে। অব্যাহত রয়েছে একে অপরকে নিশানা করাও। শনিবার বর্ধমান শহরে রোড শো করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার তাঁরই পাল্টা দিতে তৃণমূল রাস্তায় নামিয়েছিল সোহম চক্রবর্তীকে। আগের দিন বিজেপি সভাপতি তৃণমূলের বিরুদ্ধে যা যা আক্রমণ শানিয়েছিলেন, এদিন তাঁর পাল্টা জবাব দিলেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি। সোহম বলেন, ‘নাড্ডার পাল্টা র‍্যালি? পাল্টা র‍্যালির থেকেও বেশি বিজয় র‍্যালি। চালচোর, ভাইপো চোর? প্রমাণ করে দেখাক। আমরা মমতার উন্নয়নকে তুলে ধরি, আর ওরা শুধু অন্যকে কালিমালিপ্ত করে। সিন্ডিকেট? পাত্তা দিই না। মানুষ সব বোঝে, না বুঝলে এই আবেগ দেখা যেত না।’ নাড্ডাকে বহিরাগত বলেও কটাক্ষ করেন সোহম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget