এক্সপ্লোর

Madan Mitra: 'অ-আ শেখাতে চেয়েছিলাম রাজ্যপালকে, উনি বরং কানে বিড়ি গুঁজুন,' বেনজির আক্রমণ মদনের

CV Ananda Bose:একদিন আগেও রাজ্যপালকে নিশানা করেছিলেন মদন। শনিবারও তার পুনরাবৃত্তি ঘটালেন।

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) বেনজির আক্রমণ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। পঞ্চায়েত ভোটের আগে (Panchayat Elections 2023) অশান্তির জেরে একদিন আগে ভাঙড় গিয়েছিলেন রাজ্যপাল। যাবতীয় কর্মসূচি বাতিল করে এবার ক্যানিং যাচ্ছেন তিনি। সেই আবহেই রাজ্যপালকে কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তাঁর কথায়, "রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। কিন্তু আগে জানতাম শকুন থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে। এখন দেখছি, শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে।"

একদিন আগেও রাজ্যপালকে নিশানা করেছিলেন মদন। শনিবারও তার পুনরাবৃত্তি ঘটালেন। এদিন তাঁকে বলতে শোনা যায়, "রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। অ-এ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাব পেড়ে। বাংলার আম কী মিষ্টি জানেন! কিন্তু আপনার নজর ভাঙড়ে কেন? একটু মণিপুরের রাস্তায় যান, উত্তরপ্রদেশের রাস্তায় যান!"

আরও পড়ুন: Panchayat Poll 2023 : রাজ্যপাল তলব করলেও আজ রাজভবনে যাচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশনার, কী জানালেন?

রাজ্যপালকে অভিনেতা বলেও উল্লেখ করেন মদন। বলেন, "আপনি বরং কানের পাশে একটা বিড়ি গুঁজুন। উল্টে পরুন চশমাটা। রাজ্যপল এত ভাল অভিনয় করছেন, যে দক্ষিণের রজনীকান্তও হার মানবেন। ওঁর বাজার খারাপ হয়ে যাবে। তবে মনে রাখবেন শেষ কথা বলবে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী তত ক্ষণ, রেজাল্ট বেরোচ্ছে যত ক্ষণ। তৃণমূলই শেষ কথা বলবে।"

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজভবনের গিয়েছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের কাছে নালিশ জানান তিনি। তার পরই এদিন রাজ্যপালের ক্যানিং যাওয়ার বিষয়টি সামনে আসে। তার পরই রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেন মদন। 

এর আগে, শুক্রবারও রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মদন। বলেন, "রাজ্যপাল না হরিদাস পাল! ওঁর চেয়ে পরেশ পালের স্ট্যান্ডার্ড ভাল। রাজভবনে থাকেন, কিন্তু নজর ভাগাড়ে। ইডি-সিবিআই-কে বলব, রাজ্যপালের বাড়িতে তল্লাশি চালান। প্রচুর বোমা পাওয়া যাবে। ওখান থেকে বিজেপি-র মাল সরবরাহ হচ্ছে। ১০ তারিখ দেখবেন, মুখো কালো কাপড় বেঁধে...আয় রাজ্যপাল দেখে যা, মমতার ক্ষমতা।"

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেন। তাঁর বক্তব্য ছিল, "এই প্রবল গরমে গলাবন্ধ কোট পরে গিয়েছেন। ফলে ঠান্ডা মাথায় কিছু করা সম্ভব হয় না। তাই পক্ষপাতদুষ্ট কিছু আচরণ দেখতে পাচ্ছি আমরা।"

যদিও ভাঙড়ের ঘটনায় কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর দাবি ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত মানে, গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget