এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘লোকসভার ৪২ আসন থেকেই প্রার্থীই তুলে নেব’, BJP-কে নয়া চ্যালেঞ্জ অভিষেকের

Lok Sabha Elections 2024: আসন্ন লোকসভা নির্বাচনের আগে শনিবার কুলপিতে জনসভা করেন অভিষেক।

মথুরাপুর: নির্বাচনী জনসভা থেকে ফের বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একক ভাবে এবং জোটে যে ১৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, তার মধ্যে একটি রাজ্যেও বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানালেন অভিষেক। তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিচ্ছেন তিনি, শুধু রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখাক বিজেপি। তাহলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেবেন বলে জানালেন অভিষেক। (Lok Sabha Elections 2024)

আসন্ন লোকসভা নির্বাচনের আগে শনিবার মথুরাপুরে জনসভা করেন অভিষেক। সেখানে আবারও বঞ্চনার অভিযোগে বিজেপি-কে বিদ্ধ করেন তিনি। অভিষেক বলেন, "গত ১০ বছর ধরে বাংলাকে বঞ্চিত নিপীড়িত করে রেখেছে বিজেপি। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। আপনার টাকা কেড়ে নিয়ে গিয়েছে। আধার-প্যান সংযুক্তিকরণ থেকে ১০০০ টাকা করে তুলেছে ওরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। কার গ্যারান্টিতে বিশ্বাস করবেন?"

এর পরই সরাসরি বাংলার বিজেপি নেতাদের আক্রমণ করতে গিয়ে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। তিনি বলেন, "বিজেপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। তাও আবার ১০০০-২০০০ নয়, ৩০০০ টাকা করে। আপনারা দেশের ১৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, কোথাও একা, কোথাও জোটে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে তো তৃণমূল নেই! আপনাদের সরকার রয়েছে। অসমেও আপরনাদের সরকার। এর মধ্যে একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান, ৩০০০ নয়, ১৫০০ টাকা করেই দিয়ে দেখান। আমি রাজনীতি ছেড়ে দেব।"

আরও পড়ুন: Dev on TMC: ‘সবাই পদ চান, নেতা হতে চান, তৃণমূলকে একমাত্র তৃণমূলই হারাতে পারে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের

অভিষেক আরও বলেন, "প্রধানমন্ত্রী থেকে বিজেপি-র নেতা-মন্ত্রী সকলকে হাতজোড় করে অনুরোধ করছি, লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। আপনারা ১০০০ টাকার রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখান। কথা দিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেদিন কেন্দ্র এ নিয়ে বিজ্ঞপ্তি দেবে যে আগামী পাঁচ বছরের জন্য রান্নার গ্যাস ফ্রি, ৪২ কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব আমি। ক্ষমতা আছে?"

এ নিয়ে অভিষেককে পাল্টা কটাক্ষ করেন বিজেপি-র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, বিজেপি শাসিত অন্য রাজ্যে যথেষ্ট কর্মসংস্থান রয়েছে। তাই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন পড়ে না। অভিষেক বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের উপর থেকে রাজ্যের সেস নেওয়াটা বন্ধ করান। অভিষেক শ্যাডো প্র্যাকটিস করছেন, আকাশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বলেও কটাক্ষ করেন শমীক।

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget