এক্সপ্লোর

Dev on TMC: ‘সবাই পদ চান, নেতা হতে চান, তৃণমূলকে একমাত্র তৃণমূলই হারাতে পারে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের

TMC Candidate Dev: দলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

ডেবরা: লোকসভা নির্বাচনের আগে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব সামনে এসেছে। এত পরিশ্রমের পরও কেন টিকিট পেলেন না, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন কেউ। কেউ আবার জানিয়েছেন, টাকা না থাকাতাই প্রার্থী করা হয়নি তাঁকে। সেই নিয়ে লাগাতার অস্বস্তি বাড়ছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের টিকিট দিয়ে কাউকে ক্ষান্ত করতে হয়েছে জোড়াফুল শিবিরকে (TMC Candidate Dev)। কারও কারও ব্যাপারে আবার নীরব দল। সেই আবহেই দলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী দেবকে। (Dev on TMC)

লোকসভা নির্বাচনের আগে প্রার্থী হওয়া নিয়ে বেঁকে বসেছিলেন দেবও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মন ফেরান। তার পর আবারও ঘাটাল থেকে দলের প্রার্থী হয়েছেন দেব। এই মুহূর্তের প্রচারে ব্যস্ত তিনি। আর প্রচারের ফাঁকেই দলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তাঁকে। দেব জানিয়েছেন, দল থাকলে তবেই সকলের সম্মান থাকবে।

শুক্রবার ডেবরায় দলীয় কর্মিসভায় এই মন্তব্য করেন দেব। তাঁর কথায়, "আমার মনে হয়, তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূল। আমার যেটা মনে হচ্ছে, সবাই পদ চান, সবাই নেতা হতে চান। কিন্তু আমাদের কর্মিগোষ্ঠী  যে শুধু সম্মান চান, তা বুঝতে বেশি সময় লাগেনি আমার। আমি জানি, আপনারা শুধু সম্মান চান। দলের জন্য জীবনও দিয়ে দিতে পারেন। এ নিয়ে কোনও প্রশ্ন নেই।"

আরও পড়ুন: Dilip Ghosh : 'রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই, যে মাঠে যাই, জিতি', ব্যাট হাতে কীর্তি আজাদকে চ্যালেঞ্জ দিলীপের

দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে তৃণমূলকে একজোট হতে হবে বলেও বার্তা দেন দেব। তাঁর বক্তব্য, "দল থাকলে, আমরা যাঁরা উপস্থিত সকলে থাকব। দল জিতলে আমরা জিতব, আপনিও জিতবেন। দলের সম্মান থাকলে আমাদের সম্মান থাকবে। ২০১৯ সালে কী হয়েছে, তা অতীত। আমরা সবাই যদি রাগ-অভিমান ভুলে গিয়ে দলকে নিয়ে ভাবি, দলের জয় নিয়ে ভাবি, আমার মনে হয় দুর্দান্ত লিড পাব।"

দেব যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি, তবে সম্প্রতি টিকিট না পাওয়া নিয়ে সম্প্রতি প্রকাশ্যে যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা, সেদিকেই দেবের ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় সম্প্রতি সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই তাঁকে বরানগর থেকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করে পরিস্থিতি সামাল দিয়েছে জোড়াফুল শিবির। এরই মধ্যে আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি, শান্তনু সেন থেকে হুমায়ুন কবীর, অনেকেই টিকিট বণ্টন নিয়ে প্রশ্ন তুলেছেন। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget