এক্সপ্লোর

Udhayanidhi Stalin: ’২৮ পয়সার প্রধানমন্ত্রী’, নির্বাচনী প্রচারে মোদিকে কটাক্ষ উদয়নিধির

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। সেই আবহেই শনিবার রামনাথপুরমে নির্বাচনী প্রচারে যান উদয়নিধি।

নয়াদিল্লি: প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে তামিলনাড়ুও। করবাবদ যে টাকা তুলে পাঠায় রাজ্য, তা থেকে রাজ্যকে প্রতি এক টাকায় কেন্দ্র মাত্র ২৮ পয়সা দেয় বলে দাবি রাজ্যের সরকারের। সেই নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা DMK নেতা উদয়নিধি স্ট্যালিন। নরেন্দ্র মোদিকে  '২৮ পয়সার প্রধানমন্ত্রী' বলা উচিত বলে মন্তব্য় করলেন তিনি। (Udhayanidhi Stalin)

লোকসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। সেই আবহেই শনিবার রামনাথপুরমে নির্বাচনী প্রচারে যান উদয়নিধি। সেখানেই মোদিকে সরাসরি কটাক্ষ করেন তিনি। জানান, বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের থেকে বেশি টাকা পায়। কিন্তু বিরোধী রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হচ্ছে। করের যা টাকা পাঠায় তামিলনাড়ু, তা থেকে প্রতি এক টাকায় মাত্র ২৮ পয়সাই ধরায় কেন্দ্র। (Lok Sabha Elections 2024)

উদয়নিধির বক্তব্য, "এখন থেকে মোদিকে ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলে ডাকা উচিত আমাদের।" কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষা নীতি এনেছে, তা তামিলনাড়ুর শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার পক্ষে যথেষ্ট। বকেয়া টাকা না দিয়ে কেন্দ্র তামিলনাড়ুর সঙ্গে বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন উদয়নিধি। কেন্দ্রের বঞ্চনার জন্যই উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে রয়েছে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বন্ধ করে দিয়ে রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্র।

আরও পড়ুন: Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের

এ প্রসঙ্গে মাদুরাই AIIMS-এর প্রসঙ্গও টানেন উদয়নিধি। জানান, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, তার পর থেকে আর একটিও ইঁট গাঁথা হয়নি। উদয়নিধি অভিযোগ করেন, শুধুমাত্র নির্বাচনের সময়ই তামিলনাড়ুতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার পর আর বছরভর দেখা মেলে না। শুধুমাত্র নির্বাচনের সময় না এসে, বন্যার সময় প্রধানমন্ত্রী এলে উপকার হতো বলে মত তাঁর। 

আসন্ন লোকসভা নির্বাচনে আগামী ১৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ। ভোটগণনা ৪ জুন। এর আগে, ২০১৯ সালে DMK নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স তামিলনাড়ুতে ৩৮টি আসনেই জয়ী হয়। ওই জোটে শামিল ছিল কংগ্রেসও। DMK একাই ২৩টি আসনে জয়ী হয়। কংগ্রেস আটটি আসনে জয়ী হয়েছিল। এবার বিজেপি বিরোধী I.N.D.I.A জোটেরও শরিক DKM. যদিও জোট কোন নীতি নিয়ে চলছে, সেই নিয়ে ধন্দ রয়েছে। আর সেই আবহেই নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ৫৪৩ লোকসভা আসনে এবার সাত দফায় নির্বাচন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget