এক্সপ্লোর

UP Election Result 2022: গোরক্ষপুরে বিপুল ভোটে এগিয়ে যোগী, উত্তরপ্রদেশ ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি

Election Result 2022: ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিজেপি। গণনার শুরু থেকেই এগিয়ে পদ্ম শিবির।

লখনউ: ভোটগণনা শুরু হতেই প্রথম থেকেই প্রথমে ছিলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর (শহর) আসন থেকে লড়াই করেছিলেন তিনি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী শুভাবতী শুক্ল। নির্বাচন কমিশনের শেষ রিপোর্ট অনুযায়ী, যোগীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮ হাজার ৬৩৩। প্রাপ্ত ভোটের নিরিখে ৬৭.১৪ শতাংশ। অন্যদিকে শুভাবতী শুক্ল পেয়েছেন ১২ হাজার ৩৫৭ ভোট। শতাংশের হিসেবে ২১.৪৮।  

উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।                                                

উল্লেখ্য, বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই উত্তরপ্রদেশে বিজেপি জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।একটি বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, যা বাকিগুলির তুলনায় একেবারেই আলাদা। এই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারে সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোট। তবে অন্যান্য বুথ ফেরত সমীক্ষার তুলনায় দেশবন্ধু-র এই বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হবে, তা ফল ঘোষণার পর জানা যাবে। আপাতত, পোল অফ পোলসে উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।             

আরও পড়ুন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে দাপট পদ্মেরই, পঞ্জাবে অনেক এগিয়ে আপ

এখনও পর্যন্ত ’২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল বিজেপি। ইতিমধ্যেই উত্সবে মেতেছেন পদ্ম সমর্থকরা। বিকেলে বিজেপির সদর দফতরে যেতে পারেন নরেন্দ্র মোদি, এমনটাই খবর সূত্রের।

ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের।  কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৬৮ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১২৬ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ৫, কংগ্রেস আটকে ৩ আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডেও ফের সরকার গঠনের পথে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪৬ আসন। কংগ্রেস পেয়েছে ২১ আসন। পাঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ। ১১৭-র মধ্যে আপের দখলে ৯০ আসন। মাত্র ১৮ আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস। পাঞ্জাবে হার স্বীকার করে ট্যুইট নভজ্যোৎ সিংহ সিধুর। 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget