এক্সপ্লোর

WB By Election 2024: বুথে ঢুকতে বাধা তন্ময় ভট্টাচার্যকে, CPM প্রার্থীর সঙ্গে TMC কাউন্সিলরের হাতাহাতি

Baranagar By Election 2024: লোকসভা নির্বাচনের সপ্তম দফা শুরু আগে থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এদিন রাজ্যে রয়েছে উপনির্বাচনও। সেখানও বাদ গেল না অশান্তি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বরানগরে (WB By Election 2024) সিপিএম প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা। সেখান থেকেই হাতাহাতি হয় বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। 

প্রার্থীর সঙ্গে কাউন্সিলরের হাতাহাতি: লোকসভা নির্বাচনের সপ্তম দফা শুরু আগে থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এদিন রাজ্যে রয়েছে উপনির্বাচনও। সেখানও বাদ গেল না অশান্তি। এদিন বরানগরের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য যান। অভিযোগ সিপিএম প্রার্থী বুথে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূল কাউন্সিলর। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের বচসা হয়। বাকবিতণ্ডার মধ্যেই হঠাৎ চড়াও হন একে অপরের উপর। শুরু হয় হাতাহাতি। 

কী বললেন সিপিএম প্রার্থী?

তন্ময় ভট্টাচার্য বলেন, "এদিন স্বভাবসিদ্ধভাবেই একজন প্রার্থী হিসেবে বিভিন্ন বুথে গিয়েছি। কোথাও কোনও ভোটারের সঙ্গে আমি কথা বলিনি। এমনকী ভোটার লাইনে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আমি বলেছি প্রতি নমস্কার করতে পারব না সেটা আইন বিরোধী। বুথে ঢুকে দেখছি ব্যবস্থা ঠিক আছে কিনা। পোলিং এজেন্টের সঙ্গে কথা বলছি। তারপর বেরিয়ে আসছি। এই বুথ থেকে বেরিয়ে আসার সময় এই মেজো এবং তাঁর বাহিনী এসে জিজ্ঞেস করে আপনি এখানে কী করছেন। পাল্টা আমি জানতে তাই আমি প্রার্থী আপনি নয়, তাহলে আপনি এখানে কী করছেন? হঠাৎ চোর, চিটিংবাজ বলে চিৎকার করল। তখন আমি তাঁর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেছি কী করেছি। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জেল খাটছি না চুরি করে। কাউন্সিলরের সঙ্গে একটি ছেলে ছিল। সে আমাকে ঘুষি মারে। আমার মোবাইলও পড়ে যায়। আরেকজন আমাকে ঠেলতেও থাকে।'' 

এদিন উপনির্বাচনে এজেন্ট বসানোকে কেন্দ্র করে বরানগরের রবীন্দ্রভবনের ১০৬(এ) নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা কাটাকাটি হয়। মদন মিত্র, সুজিত বসুর বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তুলেছেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয় নয় বলেও অভিযোগ সজলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024 7th Phase Voting: CPM এজেন্ট সেজে বুথে TMC নেতা, হাতেনাতে ধরলেন প্রতীকউর রহমান

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget