এক্সপ্লোর

Loksabha Election 2024 7th Phase Voting: CPM এজেন্ট সেজে বুথে TMC নেতা, হাতেনাতে ধরলেন প্রতীকউর রহমান

Loksabha Election 2024: সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা।  এমনই অভিযোগ তুললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান।

সৌমিত্র রায়, ডায়মন্ডহারবার: সিপিএম এজেন্ট সেজে বুথে স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024 7th Phase Voting) সিপিএম প্রার্থী প্রতীকউর রহমানের। ধরতে গেলে চম্পট। নির্বাচন কমিশনে জানালেন সিপিএম প্রার্থী।

হাতেনাতে ভুয়ো এজেন্ট পাকড়াও: সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা।  এমনই অভিযোগ তুললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান। হাতেনাতে ধরলেন ভুয়ো এজেন্ট। ডায়মন্ড হারবারের আটকৃষ্ণ রামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের ঘটনা। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্ট সোমনাথ বাগ গতকাল আক্রান্ত হন। সেই কারণে আজ সকালে বুথে আসতে দেরি হয়। সেই সুযোগে সিপিএমের এজেন্ট সেজে বুথে বসে পড়েন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। নির্বাচন কমিশনে বিষয়টি জানান প্রতীকউর। সব জেনেও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। কর্মীদের সঙ্গে ওই ব্যক্তির বাগ্‍‍বিতণ্ডা হয়। বুথ বার করে দেওয়ার পর ছুটে পালান অভিযুক্ত তৃণমূল নেতা।

প্রতীকউর রহমান বলেন, "এটাই ডায়মন্ড হারবার মডেল। গতকাল এই বুথ এজেন্টকে মারধর করা হয়েছে। তাঁর চোখ ফুলে গিয়েছে। আজকে সকালে বুথে এসেছে। এর আগে খবর পেয়েছি আরেকটা বুথে এজেন্টকে মেরে কাগজ ছিঁড়ে দিয়েছে। সুযোগ পেয়ে এই বুথে এসে এজেন্ট হয়ে বসেছিল। আমি এসে অভিযোগ জানাই। এরপর আমার এজেন্ট নিয়ে এসে সেক্টর অফিসারকে জানিয়েছি। কার্যত আমাকে ধাক্কা পালিয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার মডেল এটা। ভুয়ো শিক্ষক, ভুয়ো পুলিশ পাওয়া যায়, এবার ভুয়ো এজেন্ট পাওয়া গেল। ওই ভুয়ো এজেন্ট বিশ্বনাথ নস্কর এলাকার তৃণমূল নেতা। পঞ্চায়েতে পঞ্চায়েতে দাপিয়ে বেড়িয়েছে। 

ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ: রাজ্যে সপ্তম দফায় ৯ আসনে চলছে ভোটগ্রহণ। যার মধ্য রয়েছে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট মিলেছে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী সায়রা শা হালিম চ্যালেঞ্জ জানাতেই ছুটে পালান ওই ব্যক্তি। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024 7th Phase Voting: বিজেপি নেতার মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, রক্ত ঝরল বারাসাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget