এক্সপ্লোর

Mamata Banerjee: পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা, SSKM-এ মমতা, ফিরিয়ে দিলেন হুইলচেয়ার

SSKM Hospital: মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে SSKM-এ। সেখানে পৌঁছেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কলকাতা: দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার (Mamata Banerje Injured)। তড়িঘড়ি নামতে গিয়ে পা-কোমরে চোট। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চোট কতটা গুরুতর, দেখবেন হাসপাতালের চিকিৎসকরা। এ দিন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালের উদ্দেশে রওনা দেন মমতা। তার পর পৌঁছন হাসপাতালে। মমতার MRI করা হতে পারে বলে জানা যাচ্ছিল, সেই মতোই MRI করতে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত চোট কতটা গুরুতর, খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে  চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় SSKM-এ। সেখানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে এদিন কষ্ট করেই গাড়ি থেকেই নামেন মমতা। সেখানে হুইলচেয়ার আনা হয় তাঁর জন্য। কিন্তু ফিরিয়ে দেন মমতা। 

এর পর কোনো মতে, পা টেনে টেনেই হেঁটে এগোতে থাকেন মমতা। তাঁর বাঁ হাত ধরে ছিলেন হাসপাতালের এক নার্স। ডানদিকও সাপোর্ট ছিল মমতার। সেই অবস্থাতেই কোনও রকমে পা টেনে ভিতরে ঢোকেন তিনি আপাতত উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয়েছে মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে মমতার হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: CV Ananda Bose: কপ্টার থেকে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী, ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল

মঙ্গলবার জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতে প্রবল দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনাঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। সেখানেই 
কপ্টার থেকে নামার সময় পায়ে-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আঘাত পান তিনি। তিনি কেমন আছেন জানতে, কলকাতা থেকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  পরে ট্যুইটারে লেখেন, 'জরুরি অবতরণের পর সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেলাম'।  
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি অবতরণ, জানাল বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA.

জানা গিয়েছে,  সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা।  মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর।

তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "ভোট এলেই কেন বার বার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বার বার পায়ে আঘাত শুভ লক্ষণ নয়। জানেন সবথেকে বড় চোট কোথায়, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।" এ দিন মমতার সুস্থতাও কামনা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget