এক্সপ্লোর

Dev on Covid19: 'আগে তো মানুষকে বাঁচাতে হবে' রাজনৈতিক মঞ্চে মানবিক বার্তা দেবের

বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠে তৃণমূলের সভা। থিক থিক করছে ভিড়। তিনি মঞ্চে উঠতেই সবাই ফেটে পড়লেন উচ্ছাসে, হাততালিতে। রাজনীতির কথা বলতে, দলীয় বার্তা দিতেই মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু সব ছাপিয়ে জনপ্রিয় হয়ে উঠল তাঁর মানবিক আর্জি। দেব ওরফে দীপক অধিকারী। শুধু রাজনৈতিক কথা নয়, করোনা সতর্কতার বার্তা দিয়ে তিনি মন জিতে নিলেন সমর্থক থেকে শুরু করে তামাম নেটিজেনদের। 

কলকাতা: বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠে তৃণমূলের সভা। থিক থিক করছে ভিড়। তিনি মঞ্চে উঠতেই সবাই ফেটে পড়লেন উচ্ছাসে, হাততালিতে। রাজনীতির কথা বলতে, দলীয় বার্তা দিতেই মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু সব ছাপিয়ে জনপ্রিয় হয়ে উঠল তাঁর মানবিক আর্জি। দেব ওরফে দীপক অধিকারী। শুধু রাজনৈতিক কথা নয়, করোনা সতর্কতার বার্তা দিয়ে তিনি মন জিতে নিলেন সমর্থক থেকে শুরু করে তামাম নেটিজেনদের। 

রাজ্য জুড়ে চলছে নির্বাচন। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে সভা-সমিতি, রোড শো। প্রায় প্রত্যেক দলের সভাতেই উপচে পড়ছে ভিড়। নেতা নেত্রী থেকে শুরু করে সমর্থক, প্রায় কারও মুখেই মাস্ক নেই। সভার ভিড়ে শিকেয় দূরত্ববিধি। এদিকে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রত্যেক দিনই মৃত ও আক্রান্তের সংখা টপকে যাচ্ছে আগের দিনের রেকর্ড। রোগী ভর্তি করতে গিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। বেশিরভাগ সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড বেড ভর্তি। জায়গা হচ্ছে না মর্গেও। সায়েন্স সিটি, কিশোর ভারতী সহ বিভিন্ন স্টেডিয়ামকে সেফ হোম ও কোভিড সেন্টার বানানোর ভাবনা চলছে। হাসপাতালের চিত্রটাই বলে দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা। অথচ মানুষের মধ্যে সতর্কতার চিহ্নমাত্র নেই। 

আজ সভামঞ্চ থেকে দেব বলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়ে হাততালিতে। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন সহ বিভিন্ন দলের কপালে যখন নির্বাচন ও প্রচার নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে, তখন নির্বাচনের আবহে মানুষকেই প্রাধান্য দিলেন দেব। 

রাজনীতির পাশাপাশি রুপোলি পর্দায় চুটিয়ে কাজও করছেন দেব। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'গোলন্দাজ'।

সেরা শিরোনাম

Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget