এক্সপ্লোর

WB Election 2021: বুথে গিয়ে নিজের 'মৃত্যু'র খবর পেলেন, ভোটার কার্ড নিয়ে বিডিও অফিসে ছুটলেন 'মৃত' সত্যবালা !

মানিকচকের সত্যবালা মণ্ডল। এদিন ভোট দিতে গিয়ে জানতে পারলেন ভোটার লিস্টে তিনি মৃত।

মালদা : সত্যবালা মণ্ডল। ভোট দিতে গিয়ে জানতে পারলেন তিনি নাকি আর বেঁচে নেই ! মারা গিয়েছেন ! অগত্যা ভোটার, আধার কার্ড নিয়ে বিডিও অফিসে ছুটলেন 'মৃত' সত্যবালা মণ্ডল। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের সিংহপাড়ায়। আজ শেষদফায় মালদার মানিচক বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে। সেখানকারই ভোটার এই মণ্ডল পরিবার। 

মানিকচকের সত্যবালা মণ্ডল। এদিন ভোট দিতে গিয়ে জানতে পারেন, ভোটার লিস্টে তিনি মৃত। ছেলেকে সঙ্গে নিয়ে মানিকচক শিক্ষা নিকেতনের ১১২ নম্বর বুথে ভোট দিতে আসেন বছর পঞ্চাশের মহিলা। কিন্তু প্রিসাইডিং অফিসার জানিয়ে দেন, তিনি ভোট দিতে পারবেন না। 

ভোটার তালিকায় সত্যবালা মণ্ডলের নামের পাশে লেখা ডিলিট অর্থাৎ কাগজে কলমে তিনি মৃত। এরপর বিডিও অফিসে ছোটেন মহিলা। সেখানে ভুল স্বীকার করা হলেও, জানিয়ে দেওয়া হয় এখন সংশোধনের উপায় নেই। মহিলার দাবি, মাস চারেক আগে তাঁর বাবা মারা যান। বাবার পরিবর্তে ভোটার লিস্টে মেয়ের নাম মৃত হিসেবে রয়েছে। ঘটনায় স্বাভাবিকভভাবেই ক্ষুব্ধ সত্যবালা মণ্ডল এবং তাঁর পরিবার। মা-এর সঙ্গে এ হেন ঘটনায় ঘটায় কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সত্যবালা মণ্ডলের ছেলেও। 

আজ শেষ দফার ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িও সমান মাত্রায়। আজ অষ্টম দফায় ভোটগ্রহণ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার মোট ৩৫ আসনে। অষ্টম দফার ভোটে মোতায়েন রয়েছে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় ভোটে মোতায়েন ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে ২২৪ কোম্পানি এবং মুর্শিদাবাদে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর-সহ মালদায় আজ ৬টি আসনে ভোট গ্রহণ। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সেখানে ভোটগ্রহণ চলছে। 

উল্লেখ্য, আজ মালদার ১৭০ নম্বর বুথে করোনা সংক্রমিত আশাকর্মী ভোটের কাজে নিযুক্ত বলে অভিযোগ ওঠে। জোর করে ডিউটিতে পাঠিয়েছেন বিডিও এমনটাই অভিযোগ করছেন আশাকর্মীর। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget