এক্সপ্লোর

WB Election 2021: পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণ, জানাল কমিশন

ভোটগ্রহণ শেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা: পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটগ্রহণ শেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন বলেছে, পশ্চিমবঙ্গে ৪৫টি কেন্দ্রে ১৫ হাজার ৭৮৯ পোলিং স্টেশনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। পাশাপাশি কমিশন জানিয়েছে,১০টি রাজ্যে দুটো লোকসভা কেন্দ্র এবং ১২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও শান্তিপূর্ণ হবে।

আজ, শনিবার ছিল পঞ্চম দফার নির্বাচন। উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহণ হয়। ৬ জেলাতেই সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বোমাবাজির অভিযোগ। কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।

এদিকে সল্টলেক সুকান্তনগরে আক্রান্ত বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ।  বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্টকে মারধর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও তিন বিজেপি কর্মীও আক্রান্ত বলে অভিযোগ। জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

দিনভর মিনাখাঁর তেলেনিপাড়ায় দফায় দফায় বোমাবাজি। আর তার জেরে সারাদিন ভয়ে ভোট দিতে গেলেন  না ভোটরারা। ভোট মুখের শেষে ভোট কেন্দ্রে উপস্থিত হলেন ভোটাররা। শেষমেশ ভোটগ্রহণের শেষ পর্বে পুলিশি নিরাপত্তায় বুথে গেলেন ভোটাররা।

শান্তিপুরের হরিপুরে অশান্তির খবর। বিজেপিকে এজেন্টকে বাধা দানের অভিযোগ। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে  ২৪০-২৪১ নম্বর বুথে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের এজেন্টরা দলের পার্টি অফিসে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

কামারহাটির ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে  মৃত্যু হল বিজেপি এজেন্টের। মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় বিধাননগরের শান্তিনগর। দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয় বলে জানা গেছে।  আহত দুপক্ষের বেশ কয়েকজন।  বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ। তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ি শুরু হয়। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সংঘর্ষ চলাকালে মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget