এক্সপ্লোর

WB Election 2021: ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগে জেরবার কমিশন

২ মে কতজন পর্যবেক্ষককে পাওয়া যাবে, ধন্ধে কমিশন

কলকাতা: ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগে জেরবার কমিশন। কমিশনের সিইও-র দফতরেও করোনার থাবা। সিইও-র দফতরে করোনা আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু। মুর্শিদাবাদের ২ জন পর্যবেক্ষক করোনা আক্রান্ত। ২ মে কতজন পর্যবেক্ষককে পাওয়া যাবে, ধন্ধে কমিশন। 

গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সংক্রমিত হন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরা বাড়িতে থেকেই কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে। তার আগেই জানা যায়, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। 

এদিকে করোনাভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২ মে ভোট গণনার দিন বা পরের দিন যে কোনও ধরনের বিজয় মিছিল নিষিদ্ধ করল। করোনাজনিত পরিস্থিতিতে জন সমাগত এড়ানোর লক্ষ্যে কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ভোট গণনার পর রিটার্নিং অফিসারের কাছে শংসাপত্র নিতে জয়ী প্রার্থী বা তাঁর প্রতিনিধির সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে,  জাতীয় ও রাজ্যস্তরের দলগুলির মতামত ও প্রস্তাব পাওয়ার পর নির্বাচন ও উপনির্বাচন পরিচালনার জন্য বৃহত্তর নির্দেশিকা ২০২০-র ২১ অগাস্ট জারি করা হয়েছিল। কমিশন আগামী ২ মে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু , কেরল, অসম ও পন্ডিচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন ধার্য করেছে।সেইসঙ্গে ওই দিন বিভিন্ন রাজ্যের উপনির্বাচনগুলিও ভোট গণনা হবে। দেশে করোনার সংক্রমণের প্রকোপের পরিপ্রক্ষিতে ভোট গণনার সময়  আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।একইসঙ্গে থাকছে, ২০২০-র ২১ অগাস্ট জারি বৃহত্তর নির্দেশিকাগুলিও বহাল থাকছে।

অন্যদিকে,গতকালই কোভিড পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কমিশনকে তুলোধুনো করেছিল মাদ্রাজ হাইকোর্ট।  হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসেছে কমিশন। কোভিড বিধি নিয়ে কড়া অবস্থান নিল কমিশন। গতকাল আদালত বলেছে,  ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের হঁশিয়ারি দেন, ‘সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।’

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget