এক্সপ্লোর

WB Election 2021: ওরা প্রশাসনের শত্রু, বিজেপি-তৃণমূলকে তোপ আব্বাসের

একের পর এক প্রসঙ্গ টেনে সোমবার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল, বিজেপিকে আক্রমণ করেন আইএসএফ নেতা

কাকদ্বীপ: পদ্ম ফুলের মতো ভাইরাস বাংলায় আসার জন্য সম্পূর্ণ দায়ী জোড়া ফুল। দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপে নির্বাচনী জনসভা ছিস সংযুক্ত মোর্চার। সেখান থেকে একসঙ্গে তৃণমূল, বিজেপিকে তোপ দাগলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। এদিন তিনি বলেন, উভয় দলই প্রশাসনের শত্রু।

একের পর এক প্রসঙ্গ টেনে এদিন বিজেপিরে আক্রমণ করেন আইএসএফ নেতা। আব্বাস বলেন, ১০০ টাকা তেলের দাম বেড়েছে পদ্ম ফুল আসার পর। গ্যাসের দাম এক হাজার টাকা হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। এভাবে মা বোনেদের সংসার জ্বলবে। ধর্ষণের কোনও শাস্তি নেই। থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে ধর্ষিতার বাবাকে খুন করা হচ্ছে। প্রায় ৩ বছর আগে কাশ্মীরের উন্নাওয়ের ধর্ষণের ঘটনা টেনে এনেও এদিন বিজেপিকে তোপ দাগেন আব্বাস সিদ্দিকি।

আব্বাস সিদ্দিকি বলেন,  পদ্ম ফুল হিন্দু-মুসলিম  বিভাজন করে। সেটা হতে দেওয়া যাবে না। হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে মিল আছে সেটা নষ্ট হবে। অসমের এনআরসি প্রসঙ্গে আব্বাস বলেন, অসমে বিজেপি নির্বাচনের আগে বলেছিল মুসলিমদের তাড়াব। আর সেই বাড়িগুলি দিয়ে দেব হিন্দুদের। কিন্তু সেটা হয়নি। এনআরসি কার্যকর হলে দেখা যায়, ১৪-১৫ লক্ষ মানুষকে বন্দি করে ক্যাম্পে রাখা হয়। বিজেপি আক্রমণ করে আব্বাস বলেন গরিবের শত্রু পদ্ম ফুল। বড়লোক মুসলিম হলেও তাঁকে মন্ত্রী করবে ওরা। এই বাংলায় পদ্ম ফুল আসার জন্য সম্পূর্ণ দোষী জোড়াফুল।

ওই মঞ্চ থেকে তৃণমূলকেও ভাইরাস বলে আক্রমণ করেন আব্বাস। তিনি বলেন, বিমল গুরুঙ্গকে ধরতে পুলিশ পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরাই পুলিশকে মেরেছিল। আর ২০২১ সালে লড়াই করতে সেই বিমল গুরুঙ্গের সঙ্গে হাত মিলিয়েছেন তৃণমূলনেত্রী। অর্থাৎ পুলিশকে যাঁরা মেরেছে তাঁদের সঙ্গে হাত মেলালেন। প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন আব্বাস। উভয় প্রশাসনের শত্রু বলেও তোপ দাগেন আব্বাস।

তিনি বলেন, ওরা বলেন ট্যাব, সাইকেল, ভাড়া দেবে শিক্ষা নয়। কারণ মানুষ শিক্ষা পেলে প্রশ্ন করবে, সেটা ওরা চায় না। এর ট্যাব, সাইকেল দিতে এলে নেবেন না। বলুন আমাকে শিক্ষা দিন, চাকরি দিন। ট্যাব কিনব না সাইকেল কিনব সেটা আমি ঠিক করব। লেখাপড়া করে নিজের টাকায় কিনব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget