এক্সপ্লোর

WB Election 2021: অব্যাহত ভোট পরবর্তী হিংসা, শালিমারে তৃণমূল - জেডিইউ সংঘর্ষ, গ্রেফতার ৪

দুপক্ষই শিবপুর থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ দু পক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়।

সুনীত হালদার, হাওড়া: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার শালিমার এলাকা। বৃহস্পতিবার  তৃণমূল কংগ্রেস এবং জনতা দল ইউনাইটেড কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। তাদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে শিবপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার শালিমারের  কয়লা ডিপো এলাকা তৃণমূল কংগ্রেস এবং জেডিইউ কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। জেডইউ কর্মীদের অভিযোগ,  তৃণমূল কংগ্রেস কর্মীরা সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা চালায়। লাঠি, লোহার রড এবং ভোজালি দিয়ে তাদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হয় তাদের পাঁচ কর্মী। আহতদের অভিযোগ, এবারের ভোটে তারা জেডইউ দলের হয়ে কাজ করার জন্যই তাদের ওপর হামলা ।  আহত এক কর্মীর অভিযোগ, জেডিইউর হয়ে কাজ করার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তার জন্য গত ১৩ এপ্রিল শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের চাপ দেয় তৃণমূল কর্মীরা। তারা অভিযোগ তুলতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালায় তৃণমূল বলে দাবি।

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের বক্তব্য তাদের কর্মীদের ওপর প্রথমে হামলা চালায় জেডিইউ কর্মীরা। তাদেরও ৩ জন কর্মী আহত হয় ।

শুক্রবার সকালে ঘটনাস্থলে পড়ে রয়েছে লাঠিসোটা, ইট এবং তরোয়াল। দুপক্ষই শিবপুর থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ দু পক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়। এলাকার পরিস্থিতি এখনও থমথমে।

গত শনিবার রাজ্যের চতুর্থ দফার বিধানসভা ভোটে হাওড়ার ৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়।  আসনগুলি হল উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড় ও উলুবেড়িয়া পূর্ব। জেলার ৯ টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার অর্ন্তগত সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র ছিল ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
PM Modi Rally : অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী, এলোপাথাড়ি লাঠিচার্জ; মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা
Narendra Modi Rally : ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পশ্চিমবঙ্গকে দু'হাত ভরে উপহার মোদির? কী কী আছে তালিকায়?
ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পশ্চিমবঙ্গকে দু'হাত ভরে উপহার মোদির? কী কী আছে তালিকায়?
PM Modi Rally : প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে শহরজুড়ে 'গো ব্যাক মোদি' লেখা হোর্ডিং ! নেপথ্যে কারা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget