এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী হিসেবে ভূমিপুত্রকেই চাই, পোস্টার আদ্রায়

বেজে গিয়েছে ভোটের দামামা। প্রথম ২ দফার ৬০ টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ।কিন্তু কাশীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে ভূমিপুত্রকে প্রার্থী দাবি করে কাশীপুর বিধানসভার আদ্রা শহরে পড়েছে পোস্টার, ব্যানার।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ার সাত আসনে শনিবার সন্ধেতেই বিজেপির প্রার্থী ঘোষণা হলেও কাশীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা হয়নি। এই প্রেক্ষাপটে বিজেপির প্রার্থী হিসেবে ভূমিপুত্রকেই চাই, এই দাবিতে পোস্টার পড়ল আদ্রা শহর জুড়ে। পোস্টারের নেপথ্যে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। পাল্টা তৃণমূল দাবি করেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।  

বেজে গিয়েছে ভোটের দামামা। প্রথম ২ দফার ৬০ টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ।কিন্তু কাশীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে ভূমিপুত্রকে প্রার্থী দাবি করে কাশীপুর বিধানসভার আদ্রা শহরে পড়েছে পোস্টার, ব্যানার। তাতে গেরুয়া কালিতে লেখা, কাশীপুরের ভূমিপুত্রকেই বিজেপির প্রার্থী চাই ৷ রবিবার মোদির ব্রিগেডের সভার দিনই আদ্রা শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়েছে এধরনেরই পোস্টার। ব্যানার পড়েছে বিজেপি অফিসেও। বিজেপি সূত্রে খবর,কাশীপুরে টিকিটের প্রত্যাশী অনেকেই। তাঁদের মধ্যে কয়েকজন আবার জেলা স্তরের শীর্ষ নেতা। স্থানীয় কিছু নেতাও আবার কাশীপুরে টিকিটের দাবিদার। যদিও পোস্টারের নেপথ্যে তৃণমূলেরই হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপির জেলা নেতৃত্ব।

পুরুলিয়ার বিজেপির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা জানান, ‘‘তৃণমূলের চক্রান্ত। পুরুলিয়ায় ভূমিপুত্রই প্রার্থী হবে। তৃণমূল হারবে জেনে এসব করছে।’’ বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। পুরুলিয়ার তৃণমূলের সহ সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এরা প্রার্থী খুজে পায়নি, কী লড়াই করবে। এসব আমরা করিনি। সবই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের ৷’’

এর আগে ২০ ফেব্রুয়ারি কাশীপুরে প্রার্থী হিসেবে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গার পোস্টার পড়েছিল। ২ মার্চও দাদার অনুগামীদের জন্য টিকিটের দাবি করে পোস্টার পড়েছিল এই আদ্রাতেই। পুরুলিয়ায় বিধানসভা আসন ৯ টি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলে ৮টি আসনে এগিয়ে পদ্মশিবির। প্রথম দফায় ২৭ মার্চ পুরুলিয়ার কাশীপুর-সহ ৯টি আসনেই ভোট হবে ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget