এক্সপ্লোর

WB Election 2021: সিঁথি থানা এলাকায় বিজেপি কর্মী ও তাঁর কিশোরী কন্যাকে মারধরের অভিযোগ, উত্তেজনা এলাকায়

কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে সিঁথি থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। গতকাল দুপুর তিনটে নাগাদ সাইকেলে করে মেয়েকে নিয়ে ফিরছিলেন ওই বিজেপি কর্মী। ঘটনাস্থলে দোল উপলক্ষ্যে বক্সে গান চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় ওই বিজেপি কর্মীর দিকে কয়েকজন এগিয়ে আসে। আচমকাই সাইকেল থেকে তাঁকে টেনে নামানো হয় বলে অভিযোগ। কেন তিনি বিজেপি লেখা গেরুয়া গেঞ্জি পরেছেন, এই প্রশ্ন তাঁকে করা হয় বলে অভিযোগ

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোটের প্রচারের মধ্যে খাস কলকাতার সিঁথি এলাকায় এমনই এক ঘটনা ঘটল। গতকাল এক বিজেপি কর্মী ও তাঁর কিশোরী কন্যাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। বিজেপি লেখা গেঞ্জি কেন পরে আছেন, এই প্রশ্ন তুলে  কয়েকজন ওই বিজেপি কর্মীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। বাধা দিলে রেহাই পায়নি ওই ব্যক্তির মেয়েও। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এ ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে সিঁথি থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। গতকাল দুপুর তিনটে নাগাদ সাইকেলে করে মেয়েকে নিয়ে ফিরছিলেন ওই বিজেপি কর্মী। ঘটনাস্থলে দোল উপলক্ষ্যে বক্সে গান চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় ওই বিজেপি কর্মীর দিকে কয়েকজন এগিয়ে আসে। আচমকাই সাইকেল থেকে তাঁকে টেনে নামানো হয় বলে অভিযোগ। কেন তিনি বিজেপি লেখা গেরুয়া গেঞ্জি পরেছেন, এই প্রশ্ন তাঁকে করা হয় বলে অভিযোগ। টানাটানিতে তাঁর গেঞ্জি ছিঁড়ে যায়। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর কন্যা।  ওই বিজেপি কর্মীর ১৫ বছরের মেয়ের চোখে ঘুষি মারা হয় বলে অভিযোগ। এর জেলে কিশোরীরর চোখের নিচে গভীর ক্ষত তৈরি হয়েছে। ওই বিজেপি কর্মীও মারধরে জখম হয়েছেন। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ। এই ঘটনায় পিনাকী সেনগুপ্ত ও শান্তনু লাহিড়ী নামে দুই তৃণমূল কর্মীকে পুলিশ আটক করেছে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম পর্বে পাঁচ জেলার ৩০ আসনে ভোট গ্রহণ হয়েছে। এবার মোট আট দফায় হবে ভোট। ফলপ্রকাশ ২ মে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget