এক্সপ্লোর

WB Election 2021: সিঙ্গুরে শাসক শিবিরে ভাঙন, কংগ্রেসে যোগ চার তৃণমূল নেতার, এলেন বিজেপি নেতাও

২০১১-য় তৃণমূলের ক্ষমতায় আসার নেপথ্যে অন্যতম অধ্যায় হিসেবে ধরা হয় সিঙ্গুরকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই সিঙ্গুরেই এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস!

সোমনাথ মিত্র, হুগলি:  ২০১১-য় তৃণমূলের ক্ষমতায় আসার নেপথ্যে অন্যতম অধ্যায় হিসেবে ধরা হয় সিঙ্গুরকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই সিঙ্গুরেই এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস! তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান,দুই পঞ্চায়েত সদস্য,তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি যোগ দিলেন কংগ্রেসে।  দলবদল করেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সম্পাদক। রবিবার সিঙ্গুর বাজারে সভা করে, তৃণমূল ও বিজেপি ছেড়ে আসা নেতাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।  দলত্যাগী তৃণমূল নেতা মানিক সামন্ত বলেছেন, তৃণমূলে দুর্নীতি সহ্য করতে পারছিলাম না। কংগ্রেসে যোগদান করেছি। দলত্যাগী বিজেপি নেতা শেখ আব্দুল্লা র অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আব্দুল মান্নান এই দলবদল প্রসঙ্গে বলেছেন, কংগ্রেসরই একমাত্র বিকল্প। যথারীতি তৃণমূল ও বিজেপি, দুই শিবির থেকেই কটাক্ষ-বাণ ছুটে এসেছে কংগ্রেসের দিকে। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দলত্যাগীরা যে দলেই যাক, সেই দলের বোঝা হবেন। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সহ সভাপতি মধুসূদন দাস বলেছেন, মতাদর্শ মেনে যাঁরা পারবেন, দলে থাকবেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিঙ্গুর নিয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলের। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলে সিঙ্গুরে বিজেপির চেয়ে পিছিয়ে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা ভোগাচ্ছে। দলের কাজকর্ম নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের ৪ বারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই প্রেক্ষাপটে সিঙ্গুরে শাসকের ঘরে ভাঙন ধরালো কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও বামেদের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়বে কংগ্রেস। রাজ্যের ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চলতি মাসেই ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক দলগুলির মধ্যেও বাকযুদ্ধ তীব্র হয়েছে। এরমধ্যে দলবদলও চলছে। সদ্যই বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে সামিল হয়েছেন। বিজেপির দাবি, তৃণমূলের আরও অনেকেই আসবে। এরইমধ্যে সিঙ্গুরে শুধু শাসক দলের নেতারাই নন, বিজেপির এক নেতাও কংগ্রেসে যোগ দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget