এক্সপ্লোর

Mamata Banerjee vs Himanta Biswa Sharma : ভোট-ফ্যাক্টর 'মাছ', ফের বিজেপিকে নিশানা মমতার, 'কেন মিথ্যে বলছেন?' পাল্টা অসমের মুখ্যমন্ত্রী

West Bengal Assembly Election 2026: হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, অসমে আসুন, মাছ-মাংস খাইয়ে দেব।' 

কলকাতা : পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে বারবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে 'মাছ'। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সব সভা থেকেই বলছেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও তাই-ই হবে। উল্টোদিকে মমতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি নেতৃত্বও। কোনও বিজেপি প্রার্থী মাছ হাতে ভোটপ্রচারে বেরিয়েছেন। কোনও বিজেপি নেতার আবার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বৈব মিথ্যে কথা বলছেন। 'মাছে ভাতে বাঙালি', আর তাই বিজেই মোটেই বাঙালির মাছ খাওয়ার বিরুদ্ধে। 

এই 'মাছ' প্রসঙ্গেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। মাছ মাংস, ডিম খাবে না তো কি আমার মাথা খাবে?' এর পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচারে এসেছিলেন তিনি। হিমন্ত বলেছেন, 'অসমের মানুষ মাছ-মাংস খায় কি না? বিজেপি আসার পর অসমে কি কেউ মাছ খাওয়া বন্ধ করেছে? মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন মিথ্যে কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, অসমে আসুন, মাছ-মাংস খাইয়ে দেব।' 

বুধবার ভোটপ্রচারে রাজ্যে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর মুখেও শোনা গিয়েছে এই 'মাছ' প্রসঙ্গ। স্মৃতি ইরানি বলেছেন, 'ইলিশ মাছ নিয়ে আসুন। আমি বেছে খাইয়ে দিচ্ছি।' অন্যদিকে মাছ হাতে পয়লা বৈশাখের দিন ভোটপ্রচারে বেরিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। বিজেপি প্রার্থীও বলেন যে বাঙালি মাছ-ভাত খাওয়া মোটেই বন্ধ হবে না। বরং বাঙালি থাকবে মাছ-ভাতের সঙ্গে, আর বিজেপি সরকারের সঙ্গে। এর আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়কেও কাতলা মাছ হাতে সল্টলেকের বাজারে ভোটপ্রচার করতে দেখা গিয়েছে। এই বিজেপি প্রার্থী আবার দাবি করেছিলেন যে, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়লে সাধারণ মানুষ এখনকার থেকে বেশি পরিমাণে মাছ খেতে পারবেন। 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র হাতেগোনা কয়েকদিন। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। ভোট গণনা হবে আগামী ৪ মে। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। শেষ মুহূর্তে জোরকদ্মে ভোট প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাঁদের সমর্থনে আসছেন দলের তাবড় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতা-নেত্রীরাও। অভিনব কায়দায় ভোট প্রচার করে ভোটারদের মনজয় করতে উদ্যোগী সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget