এক্সপ্লোর

Mamata Banerjee: অতিক্রান্ত সাড়ে ৩ ঘণ্টা, এখনও স্ট্রংরুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়! বাড়ছে উত্তেজনা

West Bengal Assembly Election 2026: রাত ৮ টা বেজে ১৫ মিনিট নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে স্কুলের ভিতরে স্ট্রংরুমের কাছেই রয়েছেন তিনি।

কলকাতা: সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে ভবানীপুর কেন্দ্রের ইভিএম যেখানে রয়েছে, সেই শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুমের সামনে পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ এপ্রিল রাত ৮ টা বেজে ১৫ মিনিট নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকে স্কুলের ভিতরে স্ট্রংরুমের কাছেই রয়েছেন তিনি (Mamata Banerjee)। সময়ের সঙ্গে শাখাওয়াতের বাইরে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এ ছাড়াও এসেছেন কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ও মহিলা পুলিশও।

আরও পড়ুন: রাত্রে তড়িঘড়ি শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে এজেন্টও! এলেন ফিরহাদ হাকিমও

কলকাতা পুলিশের তরফ থেকে ঘোষণা করে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ১০০ মিটার দূরে সরে যেতে অনুরোধ করা হল সেখানে উপস্থিতি সকলকে। এই স্কুলের সামনে বিজেপি সমর্থকরাও এসেছেন। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্কুলের সামনে থেকে। এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন বেশ কিছু তৃণমূল সমর্থকও। স্কুলের পাশে থাক তৃণমূলের লোগো লাগানো একটা বাস দাঁড়িয়ে ছিল, সে নিয়েও কিছুটা উত্তেজনা ছড়ায়।

শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। আর সময়ের সঙ্গে বাড়ছে পুলিশের সংখ্যাও। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও রয়েছেন তাঁর নির্বাচনী এজেন্টও। যদিও এদিন তিনি (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আশঙ্কা করেন যে ইভিএমে কারচুপি হতে পারে। এ ছাড়াও তিনি বলেছিলেন, তিনি স্ট্রংরুম পাহারায় যাবেন। আর তারপরই ৮ টা বেজে ১৫ মিনিট নাগাদ এই স্কুলের মধ্যে ঢোকেন তিনি।

আরও পড়ুন: ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে ৩১ লক্ষ বেশি ভোট!

পুলিশ বারে বারে ওই এলাকায় ঘোষণা করে যে যেহেতু ইতিমধ্যেই ১৬৩ ধারা জারি হয়েছে সেই কারণেই যাদের কাছে অনুমোদন রয়েছে, তারা ছাড়া অন্য কেউ যেন ভিড় না করেন। বিজেপির এক কর্মী প্রশ্ন তোলেন, স্কুলের ভিতরে তৃণমূল কী করছে।

অবশেষে রাত ১২ টার পর স্ট্রংরুমের সামনে থেকে বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যও রাখেন তিনি। ইভিএমে কারচুপির অভিযোগও করেন তিনি। তারপর অবশেষে প্রায় ৪ ঘণ্টা পর ১২ টা ১৫ -এর কিছুটা পর বাড়ির দিকে রওনা হন তিনি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget