এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: নজরে মহিলা ভোট ! পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে সরব মোদি-শাহ, পাল্টা মমতার মুখে উন্নাও-দিল্লি

West Bengal Assembly Election 2026: শনিবারের সভাগুলি থেকে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশিদিন বাকি নেই। জোরকদমে চলছে ভোটপ্রচার। ভোটের বাজারে কোনও রাজনৈতিক দলই একচুলও জমি ছাড়তে নারাজ। আর তাই প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো করছেন দলের তাবড় নেতা-নেত্রীরা। বিজেপি প্রার্থীদের সমর্থনে গতকাল অর্থাৎ শনিবার ১১ এপ্রিলই রাজ্যের তিন জায়গায় সভা করেছেন নরেন্দ্র মোদি। শুধু মোদি নন, ভোটের আবহে দলীয় কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে সভা করেছেন অমিত শাহও। রবিবার আবার এ রাজ্যে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে মোদি এবং শাহ যতগুলি সভা করেছেন, সব জায়গাতেই তাঁদের মুখে বারবার শোনা গিয়েছে এ রাজ্যের নারী সুরক্ষার প্রসঙ্গে। রাজ্য সরকারকে তুলোধনা করে প্রতি পদে মোদি এবং শাহ অভিযোগ করেছেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মা-বোনেরা সুরক্ষিত নন, নিরাপদ নন। বিজেপির এই দুই নেতৃত্বের বক্তৃতায় বারবার উঠে এসেছে আর জি কর, সন্দেশখালি এবং আরও অনেক জায়গায় নারীদের ঘটে যাওয়া সাংঘাতিক সব ঘটনার কথা। শনিবারের সভাগুলি থেকেও পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। 

শনিবারের বিভিন্ন সভা থেকে নরেন্দ্র মোদি বলছেন, বিজেপির সেবাকালে বাংলার প্রত্য়েক বোন, মেয়ে ভয়হীনভাবে, যেকোনও সময়, যে কোনও জায়গায়, যাওয়া আসা করতে পারবে। এদিন অমিত শাহ বলেন, এই হীরক রানিকে বিদায় জানানোর সময় এসে গেছে। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন থেকে সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ তুলে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। অন্যদিকে, পাল্টা উন্নাও, দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রশ্ন তুলে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

শাসকদল হোক বা বিরোধী দল, সবার নজর এখন মহিলা ভোটব্যাঙ্কের দিকে। একদিকে যখন পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ, তখন চুপ করে থাকেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। শনিবার জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেছেন, 'বিজেপি সরকার মানে মহিলাদের সুরক্ষার সম্পূর্ণ ভরসা মিলবে।' এর পাশাপাশি তিনি আরও বলেন, 'সবথেকে বড় কথা বিজেপির সেবাকালে বাংলার প্রত্য়েক বোন, মেয়ে ভয়হীনভাবে, যেকোনও সময়, যে কোনও জায়গায়, যাওয়া আসা করতে পারবে। এটাই তৃণমূলের নির্মম সরকার আর বিজেপি সরকারের মধ্য়ে সবথেকে বড় পার্থক্য।' 

অন্যদিকে, অমিত শাহ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, 'এই হীরক রানিকে বিদায় জানানোর সময় এসে গেছে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু পশ্চিমবঙ্গে মা-বোনরা সুরক্ষিত নয়। মমতা দিদি বলেন, সন্ধে ৭টার পরে মহিলাদের বাড়ির বাইরে বেরনো উচিত নয়। মমতা দিদি, অসমে বিজেপির সরকার রয়েছে, দেখে আসুন। ১০ ভরি সোনার গয়না পরে একটা বাচ্চা মেয়ে স্কুটারে করে রাত একটার সময়ে বিয়ে বাড়িতে যায়, তার কিছু হয় না।' পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদি এবং শাহকে কটাক্ষ করে তিনি বলেন, 'ভোট আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা? মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা-বোনেরা, আপনাদের কোনও অসুবিধা হয় এখানে থাকতে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে, মা-বোনদের অত্য়াচার করে। আরে কী করে করে?' 

আর জি কর প্রসঙ্গ তুলে গত বৃহস্পতিবারও জনসভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন মোদি। গতকাল অর্থাৎ শনিবারও দেখা গিয়েছে একই চিত্র। অমিত শাহ বলেন, 'আর জি কর মেডিক্যালের ঘটনা গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গকে লজ্জিত করেছে। সন্দেশখালিতে বছরের পর বছর তৃণমূলের গুন্ডারা মহিলাদের শোষণ করেছে, অনুপ্রবেশকারীরা মহিলাদের শোষণ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে বসেছিলেন।  যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে মহিলাদের অপমান করেছে, তাদের সবাইকে জেলে ভরার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।' এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথমে বলো, উন্নাও কীভাবে হল? বিলকিস কীভাবে হল? দিল্লি কীভাবে হল? ব্রিজভূষণ কী করছিল? বলো প্রথমে। ক্ষমতা নেই, শুধু মিথ্য়ে কথা বলে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget