এক্সপ্লোর

Narendra Modi Kolkata Road Show: ভোটের আগে শেষ রবিবার, কলকাতায় মোদির রোড শো, বারাসাতে শাহ- র রোড শো, রাজ্যে আসছেন নাড্ডাও

West Bengal Assembly Election 2026: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। আর ভোটের গণনা আগামী ৪ মে।

কলকাতা : দ্বিতীয় দফায় হাইভোল্টেজ প্রচার বিজেপির (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার (J P Nadda) একগুচ্ছ কর্মসূচি রয়েছে। দুপুর ১টায় বনগাঁ ও বেলা ৩টায় আরামবাগে (West Bengal Assembly Election 2026) জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, তেহট্ট ও রানাঘাটে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বারাসাতে রোড শো করবেন অমিত শাহ। অন্যদিকে, ভাতার ও বেহালায় রোড শো রয়েছে জে পি নাড্ডার। 

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। আর ভোটের গণনা আগামী ৪ মে। দ্বিতীয় দফার ভোটের আগে আজ ২৬ এপ্রিল শেষ রবিবারে। ভোটপ্রচারে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না বিজেপি। আজ বিজেপির কাছে পশ্চিমবঙ্গে প্রচারের জন্য 'সুপার সানডে'। প্রচারে ঝড় তুলতে আজ রাজ্যে সভা করবেন মোদি, শাহ ও নাড্ডা। 

নরেন্দ্র মোদির গঙ্গাবক্ষে ভ্রমণ 

কয়েকদিন আগেই কলকাতায় এসে গঙ্গাবক্ষে নৌকায় করে ঘুরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। তাঁর হাতে ছিল ক্যামেরা। ছবিও তোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন গঙ্গাবিহারের ছবি। রাজভবন থেকে প্রধানমন্ত্রী হাজির হন প্রিন্সেপ ঘাটে। ২ নম্বর গেট দিয়ে রেললাইন পেরিয়ে গোয়ালিয়র ঘাটে যান প্রধানমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট নৌকা ভ্রমণ করেন তিনি। নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের দাবি, হাজার টাকা নৌকা ভাড়াও দেন প্রধানমন্ত্রী। গঙ্গাবক্ষে ভ্রমণের পাশাপাশি প্রাতঃভ্রমণকারীদের ভোট দিতে যাওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও হাওড়ায় কয়েকদিন আগেই রোড শো করেছেন মোদি। গিয়েছিলেন বেলুড়মঠ দর্শনেও। পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মা- এর সমর্থনেও এসেছিলেন নরেন্দ্র মোদি। 

ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে নরেন্দ্র মোদির ঝালমুড়ি ব্রেক 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে একাধিকবার প্রচারের জন্য পশ্চিমবঙ্গে এসেছেন নরেন্দ্র মোদি। প্রথম সভা করেন কোচবিহারে। এরপর একাধিক জায়গায় সভা করেছেন তিনি। ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে মুড়ির দোকানে ঢুকে ঝালমুড়ি খান তিনি। সোশ্যাল মিডিয়া শেয়ার করেন সেই ছবিও। আর তা নিয়ে মোদিকে কটাক্ষ করতে পিছপা হয়নি শাসক দল। এমনকী নরেন্দ্র মোদির গঙ্গাবক্ষে ভ্রমণ নিয়েও তাঁকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে প্রচারে এসে বারবার নানা বিষয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget