এক্সপ্লোর

West Bengal Election: ইসলামপুরে যুবকের রহস্যমৃত্যু, মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু চাপানউতোর

West Bengal Assembly Election 2026: পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা ধস্তাধস্তি থেকেও হতে পারে বলে অনুমান। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত করা হচ্ছে।

উত্তর দিনাজপুর, ইসলামপুর : ভোটের ২ দিন আগে ইসলামপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। মৃত যুবকের নাম নুর আজম, বয়স ২৫ বছর। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরের নেহালপুরে। পরিবারের দাবি, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নুর আজম। বিকেলে বাড়ি ফিরে অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। নিজেরই বাড়িঘর ভাঙতে শুরু করেন। এরপর আচমকা অচৈতন্য হয়ে পড়ায় তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এদিকে মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে সিপিএম-এর দাবি, তাদেরই দলের সঙ্গে যুক্ত ছিলেন মৃত যুবক। এমনকী, মনোনয়ন জমা করার দিনও সিপিএম প্রার্থী সামি খানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। পাল্টা তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের দাবি, নুর আজম তৃণমূলের BLA 2 ছিলেন। যদিও কোনও রাজনৈতিক কারণে খুন হননি তিনি। অন্যদিকে, মৃতের পরিবারের এক সদস্যের দাবি, সিপিএম-তণমূল কোনও দলের সঙ্গেই যুক্ত ছিলেন না তিনি। ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন করা হয়েছে তাঁকে। 

পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা ধস্তাধস্তি থেকেও হতে পারে বলে অনুমান। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের আরও দাবি, পরিবারের তরফে যে অভিযোগ জমা পড়েছে, তাতে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু তাদের কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। 

ভোটের মাত্র দুদিন আগে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পরিবারের তরফে উঠল খুনের অভিযোগ। এদিকে মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হল ধোঁয়াশা। মৃত যুবক নুর আজম তাদেরই দলের কর্মী বলে দাবি করল সিপিএম ও তৃণমূল। যা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে জেলা রাজনীতিতে। মৃতের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। মৃতের দাদার কথায়, 'মনে হচ্ছিল ওকে কেউ কোনও বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে অথবা অত্যাচার করেছে। পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল।' 

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ইসলামপুরের সিপিএম প্রার্থী সামি খান বলেছেন, 'ও তো আমাদের পার্টি মেম্বার ছিল। আমার মনোনয়নেও গেছিল। আমাদের DYFI-এর কর্মীও ছিল। অনেক দিন আগে ওকে প্রেশার দিয়েছিল যে এগুলোতে যেও না। কে দিচ্ছে ও জানায়নি। যাই হোক শাসকদলের তরফ থেকেই নিশ্চয়ই দিচ্ছিল।' অন্যদিকে, ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলছেন, 'যে ছেলেটা খুন হয়েছে সে আমাদের BLA-2 ছিল। বুথ লেভেল এজেন্ট ছিল। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে অংশগ্রহণ করত। গতকালে শুনছিলাম নাকি সিপিএম এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রাজনৈতিক কোনও বিষয় না এটা।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget