এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: একপ্রস্থ ভোট লুট করেছে নির্বাচন কমিশন! প্রথম দফার ভোটের শুরুতে বিস্ফোরক দাবি গৌতম দেবের

এদিন ভোটের সকালেই ভোট দিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব বলেন, 'এবারের নির্বাচনে একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই আরেকদিকে, ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে'

কলকাতা: শুরু হয়ে গেল ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের (Assembly Election 2026) লড়াই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার অন্তর্গত মোট ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছিল BJP। একছত্র দাপট অব্যাহত ছিল ২০২৪-এর লোকসভা ভোটেও। ৬টি কেন্দ্রেই তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল বিজেপি। 

গত বিধানসভা ভোটে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে পরাজিত হয়ে এবার আসন বদলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন গৌতম। এই কেন্দ্রে '২১-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে বিধায়ক হন বিজেপির শঙ্কর ঘোষ। এবার নিজের জেতা কেন্দ্রেই প্রার্থী হয়েছে শঙ্কর। 

এদিন ভোটের সকালেই ভোট দিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব বলেন, 'এবারের নির্বাচনে একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই আরেকদিকে, ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যারা দিল্লি থেকে কলকাতা হয়ে পরিচালনা করছেন ভোট। এটা শিলিগুড়ি বনাম শিলিগুড়ির বাইরে থেকে যারা এসে যারা শিলিগুড়িকে দখল করতে চাইছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে তাঁদের বিরুদ্ধে লড়াই। নির্ভয়ে মানুষ ভোট দিক। সব জায়গায় আমাদের কর্মীরা থাকবে। একপ্রস্থ ভোট লুট করেছে নির্বাচন কমিশন।' 

আজ থেকেই শুরু হয়ে গেল ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের লড়াই। প্রথম দফার ভোটযুদ্ধে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার।                                          

আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। 

প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে ৪০ হাজার ৯২৮ জন পুলিশ মোতায়েন করা রয়েছে। নজরদারির জন্য ৯৩ হাজার ৯৩৮টি ওয়েব ক্যামেরায় মু়ড়ে ফেলা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬ টি বুথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget