এক্সপ্লোর

WB Elections 2021: তৃণমূলের হয়ে ভোট প্রচারে রাজ্যে জয়া বচ্চন

কালই টালিগঞ্জে রোড শোয়ে থাকবেন অমিতাভ-পত্নী

কলকাতা:  বিজেপির মিঠুন চক্রবর্তী, আর তৃণমূলের জয়া বচ্চন। রাজ্যের শাসক দলের হয়ে প্রচারে নামছেন ‘বাংলার মেয়ে’। 

তৃতীয় দফা ভোটের আগের দিন টালিগঞ্জে তৃণমূলের রোড শোয়ে অংশ নেবেন জয়া বচ্চন।  রবিবার, সন্ধেয় কলকাতায় এসে পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনির মধ্যে দিতে তাঁকে বরণ করে নেওয়া হয়।

ইতিমধ্যেই বিজেপির হয়ে ভোট চাইতে পথে নেমেছেন ‘বাংলার ছেলে’ মিঠুন চক্রবর্তী।  এবার তৃণমূলের হয়ে ভোট চাইতে পথে নামছেন ‘বাংলার মেয়ে’। 

জব্বলপুরে জন্ম জয়া ভাদুড়ির। বাবা তরুণকুমার ভাদুড়ি, সাংবাদিক ছিলেন।  তিনি বাঙালির সর্বকালের অন্যতম প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী।  তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই। সমাজবাদী পার্টির চার বারের রাজ্যসভার সাংসদ জয়া।

রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দীর্ঘ সময়ের সুসম্পর্ক। বঙ্গে ভোট ঘোষণার পরই, তৃণমূলকে সমর্থনের কথা জানিয়ে দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এবার সরাসরি তৃণমূলের হয়ে প্রচার করতে রাজ্যে এলেন অখিলেশের দলের রাজ্যসভার সাংসদ জয়া। 

তৃণমূল সূত্রে খবর, আগামী ৪ দিন কলকাতাতেই থাকবেন তিনি। সোমবার বিকেলে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড-শো করবেন। 

টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয়। সেখানেই ‘বাংলার মেয়ে’র হয়ে প্রচার করবেন আরও এক ‘বাংলার মেয়ে’।  

অন্যদিকে, প্রথম দু’দফার মতোই মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনও রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুইবঙ্গে ২টি সভা করবেন প্রধানমন্ত্রী। কোচবিহার ও হাওড়ায়।

বুধবার রাজ্যে আসছেন মোদির প্রধান সেনাপতি অমিত শাহ। দক্ষিণবঙ্গে ৪টি র‍্যালি করবেন তিনি। সিঙ্গুর, ডোমজুড়, হাওড়া ও যাদবপুরে রোড-শো করবেন অমিত শাহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget