এক্সপ্লোর

WB Election 2021: "আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি হেরে গেছেন", মমতাকে নিশানা মোদির

 "৮০ শতাংশের ওপর পোলিং হচ্ছে, আর আপনি হাহুতাশ করছেন...", তৃণমূলনেত্রীকে নিশানা প্রধানমন্ত্রীর

কোচবিহার: তৃতীয় দফায় মঙ্গলবার রাজ্যের তিন জেলার ৩১ আসনে ভোটগ্রহণ হল। আর এদিনই উত্তরবঙ্গে জনসভা করতে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। 

প্রধানমন্ত্রী বলেন, "শুনলাম দিদি আজকাল একটি প্রশ্ন তুলছে, কিয়া বিজেপি ভগবান হ্যায়, যে উসকো পাতা চল গয়া হ্যায় যে উয়ো দিতনে চলে হে। আমি বলি, আরে দিদি হাম তো মামুলি ইনসান হ্যায় অউর ঈশ্বরকে আশীর্বদ সে দেশ সেবা মে লাগে হে।"

মোদি যোগ করেন, "আপনি (মমতা) জানতে চান, অনুমান কীভাবে পাচ্ছি? আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি হেরে গেছেন। আপনি ময়দান ছেড়েছেন। যখন আপনার দলের লোক বলে আপনি বারাণসী থেকে লড়বেন, তাতেই স্পষ্ট বাংলা থেকে তৃণমূল যাচ্ছে। বাংলাতে আপনার আর জায়গা নেই। আপনার দলই বলছে। এর জন্য ভগবানকে কষ্ট দেওয়ার দরকার আছে?"

ভোট ভাগাভাগি নিয়ে একাধিক জনসভায় মন্তব্য করেছেন মমতা। এদিন তৃণমূলনেত্রীর এই মন্তব্যকেও আক্রমণ করেন মোদি। বলেন, "হালে আপনি বলেছেন, সব মুসলমান এক হও। ভোট ভাগ হতে দিও না। দিদি আপনি এটা বলছেন, কারণ আপনি বুঝেছেন, যে মুসলিম ভোটব্যাঙ্কের ভরসায় আপনি চলতেন, সেই মুসলিম ভোটব্যাঙ্কও আপনার হাতের বাইরে। মুসলিমরাও আপনার থেকে মুখ ফিরিয়েছেন। এতেই স্পষ্ট আপনি হারছেন।"

মোদি যোগ করেন, "আমরা যদি বলতাম সব হিন্দু এক হও, তাহলে কমিশন ৮-১০টা নোটিস পাঠিয়ে দিত। প্রধানমন্ত্রীকেও নোটিস দিত। হাজার হাজার এডিটোরিয়াল লেখা হোত। দিদি জানি না, কমিশন আপনাকে নোটিস পাঠিয়েছে কিনা। দিদি আপনি বলছেন, মুসলমান এক হও, মুসলমান এক হও। এটাই বলে দেয় আপনি হারছেন।"

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করার জন্যও মমতাকে একহাত নেন মোদি। বলেন, "দিদি আপনি কমিশনকে গাল দিচ্ছেন। যে নির্বাচন কমিশনের জন্য আপনি ক্ষমতায় আসতে পেরেছেন, আজ সেই কমিশনকে গাল দিচ্ছেন। নাগরিকদের ইচ্ছে ইভিএমে বন্দি হয়। এখন দিদির ইভইএমেও আপত্তি। যখন কমিশনকে গাল, ইভিএমকে গাল, এতে স্পষ্ট আপনি হারছেন।"

প্রধানমন্ত্রী যোগ করেন, "দিদি আপনি আগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সরব হতেন। এখন বাহিনীকে গালি দিচ্ছেন। এটা প্রমাণ করে আপনি হারছেন।"

মোদি বলেন,  "দিদি আপনি মুখ্যমন্ত্রী। এখানে ৮০ শতাংশের ওপর পোলিং হচ্ছে, আর আপনি হাহুতাশ করছেন। এটাই বলে আপনি হারছেন। বিজেপির rally-তে লোক হচ্ছে। দিদি বলে আপনারা টাকার জন্য এসেছেন। দিদি অপমান করেছেন। সাজা দেবেন তো। কমল দাবিয়ে দিদিকে সাজা দিন।"

সেরা শিরোনাম

Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget