এক্সপ্লোর

WB Election 2021 Voting: বাগনানে ভোটের আগের রাতে তৃণমূলের বুথ সভাপতিকে কোপানোর অভিযোগ

ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

হাওড়া:  ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত তৃণমূল নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

 

এর পাশাপাশি বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে।

 

সেইসঙ্গে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

এদিকে,  হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল চার সেট ইভিএম ও ভিভিপ্যাট। ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়ার অভিযোগ ১৭৭ নম্বর বুথের সেক্টর অফিসারের বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। রিটার্নিং অফিসার রাতে রাস্তায় থাকতে বলেন। বিশ্রাম নিতে এখানে আসি, জানতাম না এটা তৃণমূল নেতার বাড়ি, দাবি সেক্টর অফিসার তপন সরকারের। অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ওই ইভিএম ও ভিভিপ্যাট ভোটে ব্যবহার করা হবে না, জানাল নির্বাচন কমিশন। 

 

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে । হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।

 

হাওড়ার ৭টি আসনে ভোট। এগুলি হল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর। 

 

হুগলির ৮টি আসনে ভোট। এগুলি হল- জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

 

দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসনে ভোট চলছে।এগুলি হল,বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget