এক্সপ্লোর

WB By-poll 2021: ভোটগ্রহণ শুরু ৪ কেন্দ্রে, মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

West Bengal Assembly Bypoll 2021: কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

কলকাতা: আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal Assembly Bypoll)। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ৪ কেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ। ভোট চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।

কোচবিহারের দিনহাটা (Dinhata) বিধানসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী। দিনহাটা কেন্দ্রের ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে।  দিনহাটায় মোট বুথ ৪১৭টি। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮০। এই তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। তাঁর প্রতিপক্ষ বিজেপির অশোক মণ্ডল ও ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। উপনির্বাচনে এখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। দিনহাটা কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah) বিধানসভা কেন্দ্রেও ত্রিমুখী লড়াই হচ্ছে। তৃণমূলের হয়ে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা। সিপিএমের হয়ে লড়াই করছেন দেবজ্যোতি দাস। খড়দা কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়দা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন। 

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba) বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন হচ্ছে। ত্রিমুখী লড়াইয়ে আছেন তৃণমূলের সুব্রত মণ্ডল, বিজেপির প্রার্থী পলাশ রানা। আরএসপি প্রার্থী করেছে অনিলচন্দ্র মণ্ডলকে। গোসাবা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০। মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও (Shantipur) চতুর্মুখী লড়াই হচ্ছে। শান্তিপুর কেন্দ্রে মোট বুথ ৩৫৭। ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে। সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: Gosaba: নজরে উপনির্বাচন, ভোটের কয়েক ঘণ্টা আগে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার গোসাবায়

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget