এক্সপ্লোর

Election 2026 : 'পদক্ষেপ করতে দেরি হলে কাউকে রেয়াত করা হবে না', পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট-বার্তা CEO-র

Bengal Election 2026 : প্রথম দফা ভোটের আগে, শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে কী নির্দেশ দিল নির্বাচন কমিশন ? 

রুমা পাল, ময়ূখঠাকুর চক্রবর্তী, ঝিলম করঞ্জাই, কলকাতা : অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারল নির্বাচন কমিশন। সেই বৈঠকে অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিধিভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করেছে লালবাজার।

অতীতে ভোটে অশান্তিতে যুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? অশান্তি হলেই দ্রুত পদক্ষেপ করতে হবে। পদক্ষেপে দেরি হলে রেয়াত নয়। একদিকে পদক্ষেপ না করায় প্রশ্ন । অন্যদিকে কড়া নির্দেশ এবং তা পালন না হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। প্রথম দফা ভোটের আগে, শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন। 

২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্য়ে প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। তার আগে এদিন পুলিশের IC, OC, SP, CP-সহ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন CEO মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, সেখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। বলা হয়, অস্ত্র, বোমা, গুলি উদ্ধারে নজরদারি আরও বাড়াতে হবে। বোমা উদ্ধার হলে দ্রুত তা নিষ্ক্রিয় করে দিতে হবে। অশান্তির কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পদক্ষেপ করতে দেরি হলে কাউকে রেয়াত করা হবে না।

এদিনের বৈঠকে কমিশন প্রশ্ন তোলে, অতীতে ভোটের দিন যাদের বিরুদ্ধে অশান্তিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? প্রত্যন্ত এলাকায় বুথে পৌঁছতে পুলিশকে মোটরবাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে এদিনই কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছেন, মোজারুল নামে এই ব্য়ক্তি কলকাতা পুলিশের একজন কর্মী। নন্দীগ্রামের বাসিন্দা ওই ব্য়ক্তি নিয়ম না মেনে ভোটার তালিকা পরিচালনা করছেন। হলদিয়ার SDO অফিসে পুলিশ কর্মীদের ভোটদানের জন্য সক্রিয়ভাবে ডেকে পাঠাচ্ছেন ওই কনস্টেবল। পুলিশ কর্মীদের তাঁদের পরিচয়পত্র ও ভোটার আইকার্ড সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিচ্ছেন। এটি বিধি লঙ্ঘন ও অবৈধ হস্তক্ষেপ। কর্মরত কোনও পুলিশকর্মীর ভোটার তালিকা পরিচালনা করার এক্তিয়ার নেই। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, পোস্টাল ব্যালটে ভোটের প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। 

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লালবাজারকে না জানিয়েই পুরো ঘটনাটি ঘটেছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget